আজঃ বুধবার, ০৮ জুলাই, ২০২৬ -এ ২৪ আষাঢ় ১৪৩৩ - ২২ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পীরগাছায় তিন ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা • ইউজিসির উদ্যোগে বেরোবিতে ‘আবদুল হাই শিকদার কর্নার’, সংরক্ষণে ১০ হাজার দুর্লভ বই • হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি, সাংবাদিক ও ইউএনওর হস্তক্ষেপে সমাধান • নীলফামারীতে সড়কে চাঁদাবাজি বন্ধ ও বিআরটিএ নির্ধারিত ভাড়া বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন • বাংলা হিলি পাইলট স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক সাদেক স্যারের মৃত্যুতে শোক • পীরগাছায় তিন ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা • ইউজিসির উদ্যোগে বেরোবিতে ‘আবদুল হাই শিকদার কর্নার’, সংরক্ষণে ১০ হাজার দুর্লভ বই • হাসপাতালে চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা মায়ের মুক্তি, সাংবাদিক ও ইউএনওর হস্তক্ষেপে সমাধান • নীলফামারীতে সড়কে চাঁদাবাজি বন্ধ ও বিআরটিএ নির্ধারিত ভাড়া বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন • বাংলা হিলি পাইলট স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক সাদেক স্যারের মৃত্যুতে শোক

রাজারহাটে ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.) কে নিয়ে কু'টু'ক্তি,গ্রেফতার ১

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আশিকুর সরকার

মোঃ আশিকুর সরকার , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 23 মে, 2026

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে কুড়িগ্রামের রাজারহাটে মাইদুল ইসলাম মানিক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে পুলিশ ও ডিএসবি যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। ​গ্রেফতারকৃত মাইদুল ইসলাম উপজেলার ওমর মজিদ ইউনিয়নের তালুক সুবল এলাকার মৃত কাদের সরকারের ছেলে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মাইদুল ইসলাম মানিক তার ব্যক্তিগত ফেসবুক আইডি ‘MYDUL SARKER’ থেকে একটি বিতর্কিত পোস্ট দেন। পোস্টটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে বিষয়টি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।​পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার বিকেলে রাজারহাট থানা পুলিশ এবং জেলা বিশেষ শাখা (ডিএসবি) সুবল এলাকায় অভিযান চালায়। অভিযানকালে অভিযুক্ত মাইদুল ইসলাম মানিককে আটক করা হয় এবং বিতর্কিত পোস্টে ব্যবহৃত তার মোবাইল ফোনটি জব্দ করে পুলিশ।​রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।​এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে এলাকার সচেতন মহল ও ধর্মীয় নেতারা সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরণের ধর্মীয় উসকানিমূলক বা আপত্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে এবং সাইবার সচেতনতা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image