আজঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬ -এ ২৯ বৈশাখ ১৪৩৩ - ২৫ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ • ৩০ বছরের কর্মস্থলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ • নীলফামারীতে সামাজিক বৈষম্য দূর করে প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার আহ্বান • জুলাইয়ের পরও গুরুত্বপূর্ণ পদে বহাল আওয়ামীপন্থী কর্মকর্তা • পীরগাছায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজন পলাতক • বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ • ৩০ বছরের কর্মস্থলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ • নীলফামারীতে সামাজিক বৈষম্য দূর করে প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার আহ্বান • জুলাইয়ের পরও গুরুত্বপূর্ণ পদে বহাল আওয়ামীপন্থী কর্মকর্তা • পীরগাছায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজন পলাতক

উলিপুরে তিস্তা নদী ভাঙন রোধে মানববন্ধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ বুলবুল ইসলাম

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম সদর , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আপডেটঃ 21 আগস্ট, 2025

কুড়িগ্রামের উলিপুর উপজেলার  বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাটের এলাকায়  নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। তিস্তা   নদীর ভাঙ্গনে  সর্বস্বান্ত হচ্ছে শত-শত পরিবার। নদী ভাঙন রোধে সমাধান চেয়ে এ মানববন্ধনে দাড়িয়েছে এলাকাবাসী।

২১ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টায় আঃ সোবহান আলীর নেতৃত্বে  এই মানববন্ধনে অংশগ্রহণ করে ওই এলাকার  প্রায় ৫০০ জন মানুষ।
এ সময় ভুক্তভোগীরা বলেন, গেল কয়েক বছর ধরে তিস্তার তীব্র ভাঙ্গনে আমাদের  বাড়ি, ঘর, দুয়ার, ফসলি  জমি, স্কুল, মসজিদ সবকিছু বিলীন হয়ে গেছে।  আমরা ভিটা মাটি হারিয়ে নিঃস্ব হয়ে জীবন যাপন করছি।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন এবং কর্তৃপক্ষ যেন অতি দ্রুত আমাদের ঘরবাড়ি রক্ষা করতে তাড়াতাড়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যদি না করে, তাহলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেব।

আব্দুর রহমান বলেন,' আমার ১২ বিঘা জমি ছিল, বাড়ি ছিল, বাগান ছিল, সব  তিস্তার ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। এখন আমি ফকির হয়ে গেছি। আমার শেষ সম্বল কয়েক কাঠা জমি আছে, যেখানে বসতবাড়ি করে আছি। তবে আমার সেই সম্বল টুকুও ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে।'

মোমেনা বেগম বলেন, 'আমরা কোন  ত্রাণ চাই না, আমরা কোন পুনর্বাসন চাই না। আমরা চাই,  এখানে একটা যেন  বাঁধ হয়। এই বাঁধ দিলে আমরা  ততেই খুশি।  পানি উন্নয়ন বোর্ড শুধুমাত্র এখানে  ভাঙ্গন রোধে  দায়সারা  কিছু জিও ব্যাগ ফেলে। এতে ভাঙ্গন রোধ হয়না, বরঞ্চ ভাঙন  আরোও বাড়ে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান  বলেন,'  ভাঙ্গন কবলিত এলাকার  জন্য জিও ব্যাগ ফেলানোর  টেন্ডার  প্রক্রিয়া চলছে।  এক সপ্তাহের মধ্যে সেখানে জিও ব্যাগ ফেলানো হবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image