ব্যারিষ্টার জমির উদ্দিনের মৃত্যুতে হাবিপ্রবি সাদা দলের শোক
বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, বিশিষ্ট আইনজীবী ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাদা দল।
রোববার (১২ জুলাই) সাদা দলের সভাপতি অধ্যাপক ড. আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শরীফ মাহমুদ স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দীর্ঘ কর্মময় জীবনে রাষ্ট্র, আইন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন অভিজ্ঞ সংসদীয় নেতা, প্রাজ্ঞ আইনবিদ ও জননেতা হিসেবে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন হাবিপ্রবি সাদা দলের নেতৃবৃন্দ।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন