আজঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ -এ ২৮ চৈত্র ১৪৩২ - ২৩ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি • পঞ্চগড়ে গভীর রাতে আগুনে পুড়লো ৪ দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা • তারাগঞ্জে শ্মশানে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বস্তিকার' নগদ টাকা, টিউবওয়েল ও গাছের চারা প্রদান • গাইবান্ধার চরাঞ্চলগুলোতে নেই পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান : বিপাকে শিক্ষার্থীরা • হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার • পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি • পঞ্চগড়ে গভীর রাতে আগুনে পুড়লো ৪ দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা • তারাগঞ্জে শ্মশানে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বস্তিকার' নগদ টাকা, টিউবওয়েল ও গাছের চারা প্রদান • গাইবান্ধার চরাঞ্চলগুলোতে নেই পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান : বিপাকে শিক্ষার্থীরা • হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

মানসম্মত জার্নালে প্রকাশনার জন্য ‘টোকেন রিওয়ার্ড’ দেওয়া হবে : বেরোবি উপাচার্য

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল হাসান

মাসফিকুল হাসান , বেরোবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 9 এপ্রিল, 2026

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তঃবিভাগীয় সহযোগিতা এবং সময়োপযোগী গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম আরও সুদৃঢ় করা সম্ভব| তিনি বলেন, কিউ-১ বা কিউ-২ পর্যায়ের স্কোপাস ইনডেক্সড জার্নালে বেরোবি গবেষকদের গবেষণাপত্র প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ 'টোকেন রিওয়ার্ড' বা আর্থিক পুরস্কার প্রদান করা হবে|

আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল , ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে ২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের সামাজিক বিজ্ঞান অনুষদের তিন (অর্থনীতি, সমাজবিজ্ঞান ও জেন্ডার এ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ) বিভাগের ১ম সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য এসব কথা বলেন |

তিনি আরও বলেন, আমাদের সীমাবদ্ধতা থাকলেও গবেষণার সদিচ্ছার কোনো কমতি নেই| আমাদের মূল লক্ষ্য গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করা| উপাচার্য জানান, গবেষণার মান উন্নয়নে মালয়েশিয়াসহ বিভিন্ন বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের সাথে কো-সুপারভাইজার হিসেবে কাজ করার সুযোগ ˆতরি করা হচ্ছে| এছাড়া বিসিএসআইআর ও পরমাণু শক্তি কমিশনের মতো দেশীয় গবেষণা প্রতিষ্ঠানের সাথে যৌথ কোলাবরেশনের ওপর তিনি জোর দেন|

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে সেমিনারে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম এবং বহি:স্থ গবেষকগণ অনলাইনে উপস্থিত ছিলেন|

সেমিনারে বেরোবি সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি, সমাজবিজ্ঞান এবং জেন্ডার এ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন|

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image