আজঃ বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ -এ ২৬ চৈত্র ১৪৩২ - ২১ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• সোনাহাট সেতুর পাশ হতে অবৈধ বালু উত্তোলন ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ • বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় সাংবাদিকদের প্রবেশে প্রক্টরের বাঁধা • ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড না থাকায় জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান • নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত • তারাগঞ্জে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে গরু হাটি ঢালাইয়ের অভিযোগ • সোনাহাট সেতুর পাশ হতে অবৈধ বালু উত্তোলন ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ • বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় সাংবাদিকদের প্রবেশে প্রক্টরের বাঁধা • ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড না থাকায় জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান • নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত • তারাগঞ্জে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে গরু হাটি ঢালাইয়ের অভিযোগ

বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় সাংবাদিকদের প্রবেশে প্রক্টরের বাঁধা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল হাসান

মাসফিকুল হাসান , বেরোবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 8 এপ্রিল, 2026

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় প্রবেশে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের বাঁধা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর ও আলোচনা সভার সভাপতি  প্রফেসর ড. ফেরদৌস রহমান। 


আজ বুধবার ( ৮ এপ্রিল)  বিকাল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবেশ করতে চাইলে বাঁধা দেন তিনি । 


এই বিষয়ে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবু সাঈদ বলেন, আজ বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১০৮ তম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ থাকায় এই আলোচনা সভা প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ অবস্থান কর্মসূচি পালন করেন।একপর্যায়ে 

অবস্থান কর্মসূচি পালনকারী শিক্ষার্থী ও প্রক্টর  বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরবর্তীতে প্রক্টরের আশ্বাসে শিক্ষার্থীরা চলে যায়।শিক্ষার্থী চলে যাওয়ার পর সংবাদ সংগ্রহের জন্য  আমরা বিশ্ববিদ্যালয় কর্মরত কয়েকজন সাংবাদিক সভা কক্ষে প্রবেশের অনুমতি চাইলে তিনি  হাতের ইশারায় প্রবেশ করতে নিষেধ করেন এবং  চলে যেতে বলেন।"

তিনি আরও বলেন, "প্রক্টর যখন প্রবেশে বাঁধা দিয়েছেন তখন আলোচনা সভা চলমান ছিল এবং উপাচার্যসহ প্রায় সবাই উপস্থিত ছিলেন। "


এই বিষয়ে প্রক্টর ও আলোচনা সভার সভাপতি প্রফেসর ড. ফেরদৌস রহমান বলেন,সাংবাদিকদের বাঁধা দেওয়া হয় নাই। যখন তারা প্রবেশ করতে চেয়েছে তখন প্রোগ্রাম পুরোপুরি শুরু হয়নি।"


উল্লেখ্য যে, আলোচনা সভার চিঠি অনুযায়ী বিকাল সাড়ে ৩ টায় আলোচনা সভা শুরু হয়েছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image