আজঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ -এ ৭ বৈশাখ ১৪৩৩ - ৩ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• নারী কেলেঙ্কারি অভিযোগে উত্তপ্ত হাবিপ্রবি, দুই হলে সংঘর্ষে আহত ১০+ • নীলফামারীতে এটিএম বুথ ডাকাতির ঘটনায় এরেস্ট দুইজন • গোবিন্দগঞ্জে আইনমন্ত্রীর আকস্মিক সফর: তৃণমূলের মানুষের সঙ্গে এক আন্তরিক বিকেল • রংপুরে শাপলা সিনেমা হলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ৩৭ জন আটক • জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা • নারী কেলেঙ্কারি অভিযোগে উত্তপ্ত হাবিপ্রবি, দুই হলে সংঘর্ষে আহত ১০+ • নীলফামারীতে এটিএম বুথ ডাকাতির ঘটনায় এরেস্ট দুইজন • গোবিন্দগঞ্জে আইনমন্ত্রীর আকস্মিক সফর: তৃণমূলের মানুষের সঙ্গে এক আন্তরিক বিকেল • রংপুরে শাপলা সিনেমা হলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে ৩৭ জন আটক • জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

নারী কেলেঙ্কারি অভিযোগে উত্তপ্ত হাবিপ্রবি, দুই হলে সংঘর্ষে আহত ১০+

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আরাফাত ইসলাম

মোঃ আরাফাত ইসলাম , হাবিপ্রবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 19 এপ্রিল, 2026

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইকোনমিকস ক্লাবের ভিপি সুজন ইসলামকে ঘিরে নারী কেলেঙ্কারির অভিযোগের জেরে শহীদ জিয়াউর রহমান হল ও শহীদ আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন বলে তথ্য এসেছে।

১৯ এপ্রিল বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। জানা যায়, শনিবার রাতে ইকোনমিকস বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী ও ইকোনমিকস ক্লাবের ভিপি সুজন ইসলামের বিরুদ্ধে এক নারীকে মেসেঞ্জারে উত্যক্ত করার অভিযোগে কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।এর জেরে রবিবার বিকালে শহীদ জিয়াউর রহমান হলের একদল শিক্ষার্থী তাকে হল থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় সুজন ইসলাম আবরার ফাহাদ হলের কয়েকজন শুভাকাঙ্খীকে ডেকে আনেন। এতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।

এক পর্যায়ে জিয়া হলের শিক্ষার্থীরা আবরার ফাহাদ হলের শিক্ষার্থীদের ভেতরে রেখে হলের প্রধান গেট বন্ধ করে দেয়। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যা কয়েক দফায় দীর্ঘ সময় ধরে চলতে থাকে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান বলেন,“সংঘর্ষ চলমান,এখন ব্যস্ত আছি পরে কথা হবে”

অভিযুক্ত সুজন ইসলাম বলেন,“সাম্প্রতিক সময়ে অর্থনীতি ক্লাবের নির্বাচনকে সামনে রেখে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এআইয়ের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে স্কিনশটগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। ইতোমধ্যে আমি দিনাজপুর কোতোয়ালি থানায় জিডি করেছি৷”

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image