আজঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬ -এ ২৯ বৈশাখ ১৪৩৩ - ২৫ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ • ৩০ বছরের কর্মস্থলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ • নীলফামারীতে সামাজিক বৈষম্য দূর করে প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার আহ্বান • জুলাইয়ের পরও গুরুত্বপূর্ণ পদে বহাল আওয়ামীপন্থী কর্মকর্তা • পীরগাছায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজন পলাতক • বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ • ৩০ বছরের কর্মস্থলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ • নীলফামারীতে সামাজিক বৈষম্য দূর করে প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় আনার আহ্বান • জুলাইয়ের পরও গুরুত্বপূর্ণ পদে বহাল আওয়ামীপন্থী কর্মকর্তা • পীরগাছায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, একজন পলাতক

ডোমারে ‘তারুণ্যের চোখে ডোমার’ অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

Default Avatar

মো:আব্দুল্লাহ আল মামুন , ডোমার , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 3 নভেম্বর, 2025

আগামী ৮ নভেম্বর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের চোখে ডোমার’ আয়োজনকে ঘিরে সংবাদ সম্মেলন করেছে আয়োজক সংস্থা অনুভব ফাউন্ডেশন। সোমবার দুপুরে ডোমার ডাকবাংলো চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করছে স্বপ্নযাত্রা ফাউন্ডেশন, আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে নীলসাগর গ্রুপ। সংবাদ সম্মেলনে স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক সিহাব প্রধান অনুষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেযেয়ানুল আমিন রিফাত, উপ নির্বাহী পরিচালক সাগর ইসলাম ও শিক্ষার্থী মোসাব্বের হোসেন।
‘তারুণ্যের চোখে ডোমার কেমন দেখতে চাই’—এই মূল প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১,৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডোমারের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, স্থানীয় চিকিৎসক, ব্যবসায়ী ও প্রকৌশলীবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা ভবিষ্যৎ ডোমার নিয়ে তাঁদের স্বপ্ন ও মতামত প্রকাশ করবেন, যা শুনে অতিথিরা পরবর্তীতে তাঁদের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
ইতিমধ্যেই অনুষ্ঠানটিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এক হাজারেরও বেশি অংশগ্রহণকারী।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image