আজঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ -এ ১৩ বৈশাখ ১৪৩৩ - ৯ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি দাবিতে বেরোবিতে মানববন্ধন • কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড দিনাজপুর • পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা ও নবীন বরণ অনুষ্ঠিত • কটুক্তিকারী কলেজছাত্রকে ক্ষমা করে পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • নীলফামারীতে মিথ্যা সংবাদের প্রতিবাদে শিক্ষকের সংবাদ সম্মেলন • ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি দাবিতে বেরোবিতে মানববন্ধন • কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড দিনাজপুর • পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা ও নবীন বরণ অনুষ্ঠিত • কটুক্তিকারী কলেজছাত্রকে ক্ষমা করে পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • নীলফামারীতে মিথ্যা সংবাদের প্রতিবাদে শিক্ষকের সংবাদ সম্মেলন

নীলফামারীতে মিথ্যা সংবাদের প্রতিবাদে শিক্ষকের সংবাদ সম্মেলন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 26 এপ্রিল, 2026

নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. বুলবুল আহমেদের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তিনি। রোববার (২৭ এপ্রিল) দুপুরে নীলফামারী প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তার স্ত্রী, নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিরিনাছ পারভিন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. বুলবুল আহমেদ বলেন, তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে হলেও চাকরির কারণে তিনি ও তার স্ত্রী নীলফামারীর জুম্মাপাড়ায় বসবাস করছেন। সম্প্রতি কিশোরগঞ্জের সবুজ নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে “দৈনিক কলমের যুদ্ধ” ও “দৈনিক ভিশন বাংলাদেশ” নামে নিবন্ধনহীন অনলাইন মাধ্যমে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করেন।
তিনি দাবি করেন, ওই সংবাদে উল্লেখ করা হয় যে, গত ২৩ এপ্রিল তিনি কিশোরগঞ্জে লিপি বেগম নামে এক নারীকে ধর্ষণ করেছেন। অথচ ওইদিন তিনি নীলফামারীতেই অবস্থান করছিলেন এবং পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসএসসি পরীক্ষা চলাকালে দায়িত্বরত শিক্ষকদের প্রতিষ্ঠান এলাকা ত্যাগ না করার বিধানও রয়েছে বলে জানান তিনি।
বুলবুল আহমেদ আরও বলেন, লিপি বেগমের স্বামী এরশাদুল ইসলামের সঙ্গে তার পূর্ব বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ ধরনের মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে তিনি মনে করেন। কোনো ধরনের তথ্য যাচাই ছাড়াই সংবাদ প্রকাশ করাকে তিনি ‘হলুদ সাংবাদিকতা’ আখ্যা দেন।
তিনি বলেন, “আমি নীলফামারীতে অবস্থান করার পরও কিশোরগঞ্জে এ ধরনের ঘটনা ঘটানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এতে একজন শিক্ষক হিসেবে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।”
সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image