নীলফামারীতে অসহায় মানুষের পাশে সামাজিক সংগঠন 'আলোর পথ'
নীলফামারীতে গরিব-দুখী, অনাথ অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগে কাজ করছে ‘আলোর পথ’ নামের একটি সামাজিক সংগঠন। শুরু থেকেই সংগঠনটি দুর্দশাগ্রস্ত মানুষের জন্য আর্থিক সহায়তা, কাপড় চোপড়, খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করছে।
সংগঠনের সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষ চিহ্নিত করে সহায়তা প্রদান করা হয়। এ পর্যন্ত ৩০ জন মানুষের কাছে সহায়তা পৌঁছে দিয়েছে সংগঠনটি। সুবিধাভোগীদের হাতে সহায়তা পৌঁছানোর সময় সংগঠনের সদস্যরা সরাসরি উপস্থিত থাকেন।
সংগঠনের সভাপতি সেলিনা আক্তার শিল্পী বলেন, “আমরা সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি। কারও চোখের জল মুছতে পারা আমাদের জন্য বড় তৃপ্তি। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে তাহলে অনেক অসহায় জীবন একটু স্বস্তি পাবে।”
সংগঠনের সাধারণ সম্পাদক শামীমা আক্তার সাথি জানান, দীর্ঘমেয়াদে এই উদ্যোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনা আছে। এজন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন তিনি।
স্থানীয়ভাবে প্রশংসিত এই উদ্যোগ মানবিক মূল্যবোধ ও সহমর্মিতাকে সুদৃঢ় করতে ভূমিকা রাখছে বলে জানান স্থানীয়রা।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন