আজঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ -এ ১৩ বৈশাখ ১৪৩৩ - ৯ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি দাবিতে বেরোবিতে মানববন্ধন • কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড দিনাজপুর • পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা ও নবীন বরণ অনুষ্ঠিত • কটুক্তিকারী কলেজছাত্রকে ক্ষমা করে পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • নীলফামারীতে মিথ্যা সংবাদের প্রতিবাদে শিক্ষকের সংবাদ সম্মেলন • ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি দাবিতে বেরোবিতে মানববন্ধন • কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড দিনাজপুর • পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা ও নবীন বরণ অনুষ্ঠিত • কটুক্তিকারী কলেজছাত্রকে ক্ষমা করে পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • নীলফামারীতে মিথ্যা সংবাদের প্রতিবাদে শিক্ষকের সংবাদ সম্মেলন

আটোয়ারীতে চা বাগানে বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ২

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 26 এপ্রিল, 2026

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (৪০) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহরাওয়ার্দী সোনাপাতিলা মাধগজ এলাকার আব্দুস ছামাদের ছেলে। আহতরা হলেন মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)। তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোনাপাতিলা এলাকার একটি চা বাগানে সোহরাওয়ার্দীসহ তিনজন শ্রমিক চা পাতা সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোহরাওয়ার্দীর মৃত্যু হয় এবং পাশে থাকা অপর দুই শ্রমিক গুরুতর আহত হন।

আটোয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image