কাউনিয়ায় জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলা পিএফজি কমিটির সভা রোববার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে অনুষ্ঠিত হয়।
পিএফজি কমিটির এ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটনের সভাপতিত্বে পিএফজি কমিটির সমন্বয়কারী ও প্রত্যাশার আলোর পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পিএফজি সদস্য ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুস সালাম সরকার, পিএফজি সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সভাপতি আলহাজ ইদ্্িরস আলী, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ সেকেন্দার আলী, জামায়াতের নায়েবে আমীর শেখ নজরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আজিজুল ইসলাম, ইমাম আলহাজ আব্দুল কুদ্দুছ, পুরোহিত পরেশ চক্রবর্তী, জহরলাল রবিদাস, সাংবাদিক জহির রায়হান, দি হাঙ্গার প্রজেক্টের কোঅর্ডিনেটর ফরিদা ইয়াসমিন প্রমুখ।
দেশের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা চিহ্নিত, প্রতিরোধ, প্রশমন, ও নিষ্ক্রিয় করার মাধ্যমে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধে সবার মধ্যে শান্তি ও সম্প্রীতি জোরদার করার উপর গুরুত্ব দেওয়া হয়।
বিশেষ করে হরিজন সম্প্রদায়ের ব্যক্তিদের হোটেল রেস্তোরাঁয় খাবার বিষয় তাদের সাথে হোটেল মালিক ও প্রশাসনের সমন্বয়ে একটি বৃহৎ আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন