আজঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ -এ ১২ বৈশাখ ১৪৩৩ - ৮ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• প্রেমের টানে বাংলাদেশে এসে রংপুরের তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক • চিরিরবন্দরে অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ। • ঘোড়াঘাটে পল্লী চিকিৎসার আড়ালে দেহ ব্যবসা পরিচালনা আটক-৪ • ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি কাউনিয়ায় বোরোর বাম্পার ফলন, তবুও দামে হতাশ চাষিরা • হাকিমপুরে মন্দির উন্নয়নে প্রধানমন্ত্রীর অনুদানের প্রকল্প হস্তান্তর • প্রেমের টানে বাংলাদেশে এসে রংপুরের তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক • চিরিরবন্দরে অসহায় ও দুঃস্থ প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ। • ঘোড়াঘাটে পল্লী চিকিৎসার আড়ালে দেহ ব্যবসা পরিচালনা আটক-৪ • ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি কাউনিয়ায় বোরোর বাম্পার ফলন, তবুও দামে হতাশ চাষিরা • হাকিমপুরে মন্দির উন্নয়নে প্রধানমন্ত্রীর অনুদানের প্রকল্প হস্তান্তর

প্রেমের টানে বাংলাদেশে এসে রংপুরের তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল

মাসফিকুল , রংপুর সদর , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 25 এপ্রিল, 2026

প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশের উত্তরের জেলা রংপুরে ছুটে এসে এক বাঙালি তরুণীকে বিয়ে করেছেন এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা প্রেমের সম্পর্ক অবশেষে পরিণয়ে রূপ নিয়েছে। বিদেশী এই বরকে একনজর দেখতে ওই তরুণীর বাড়িতে এখন ভিড় জমাচ্ছেন স্থানীয় উৎসুক জনতা।

স্থানীয় সুত্র থেকে জানা যায়, রংপুরের মিঠাপুকুর উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় এই বিয়ের ঘটনা ঘটে। কনে আনিকা আক্তার ওই এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে। আর চীনা ওই যুবকের নাম মা লিয়াংহুই।

আরও জানা যায়, অনলাইনের মাধ্যমে আনিকা আক্তারের সঙ্গে প্রথম পরিচয় হয় মা লিয়াংহুইয়ের। পরিচয়ের অল্প সময়ের মধ্যেই তাদের দুজনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই ভালোবাসার টানেই হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে আসেন এই যুবক।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ওই যুবক আনিকার গ্রামের বাড়িতে এসে পৌঁছান। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১০টার পর গ্রামে বিদেশি নাগরিক আসার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই ভিনদেশি এই বরকে দেখতে আনিকাদের বাড়িতে ভিড় করছেন আশেপাশের মানুষ। ঘটনাটি ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image