আজঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ -এ ৪ বৈশাখ ১৪৩৩ - ২৯ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন • দিনাজপুরে ব্র্যাকের হাইব্রিড ধানের ফলন বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত • ঘোড়াঘাটে ভটভটির ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত • বেরোবিতে বিজ্ঞান অনুষদের প্রথম গবেষণা সেমিনার অনুষ্ঠিত • চিরিরবন্দরে ২০ পিস টাপেন্ডাউল ট্যাবলেটসহ যুবক আটক • সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন • দিনাজপুরে ব্র্যাকের হাইব্রিড ধানের ফলন বাড়াতে কর্মশালা অনুষ্ঠিত • ঘোড়াঘাটে ভটভটির ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত • বেরোবিতে বিজ্ঞান অনুষদের প্রথম গবেষণা সেমিনার অনুষ্ঠিত • চিরিরবন্দরে ২০ পিস টাপেন্ডাউল ট্যাবলেটসহ যুবক আটক

পীরগাছায় নবজাগরণ ক্রীড়া ও সামাজিক সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

হাবিবুর রহমান

হাবিবুর রহমান , পীরগাছা , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 18 মার্চ, 2026

“সবাই মিলে হাতটা ধরি, একতাবদ্ধ সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল এলাকায় নবজাগরণ ক্রীড়া ও সামাজিক সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ৭০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকেলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব পরিবারের মাঝে সেমাই, চিনি, মুড়ি, বাদাম, কিশমিশ, দুধ ও সাবান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল ইসলাম, কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সুমন, উপদেষ্টা মন্ডলীর সদস্য ইলিয়াছ আহমেদ, জাহেদুল ইসলাম মাস্টার ও শামসুল হকসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শফিকুল ইসলাম বলেন, “সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা সামান্য এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, “নবজাগরণ ক্রীড়া ও সামাজিক সংস্থা সবসময়ই অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে আমরা আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারবো।”

খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা জানান, “আমরা খুব কষ্টে দিন কাটাই। ঈদের আগে এই সহায়তা পেয়ে অনেক উপকার হলো। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।

 “এই সামান্য জিনিসগুলোই আমাদের জন্য অনেক বড় পাওয়া। এমন উদ্যোগ আমাদের মতো গরিব মানুষের মুখে হাসি ফোটায়।”

এসময় ক্যান্সার আক্রান্ত রাকিবের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। অর্থ গ্রহণ করে রাকিবের খালু খোরশেদ আলম সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image