আজঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ -এ ১৩ বৈশাখ ১৪৩৩ - ৯ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• ভূরুঙ্গামারীতে মাদ্রাসায় মব তৈরি করে সুপারকে অবরুদ্ধ- লাঞ্ছিত-পুলিশি সহযোগিতায় উদ্ধার • ঢাবিসাসের সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে হাবিপ্রবিসাসের মানববন্ধন • রংপুরে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসার পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার • গাইবান্ধায় কালবৈশাখীর তাণ্ডব : বিপর্যস্ত জনজীবন • রংপুরে দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তাদের অপসারণ দাবিতে আলটিমেটাম • ভূরুঙ্গামারীতে মাদ্রাসায় মব তৈরি করে সুপারকে অবরুদ্ধ- লাঞ্ছিত-পুলিশি সহযোগিতায় উদ্ধার • ঢাবিসাসের সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে হাবিপ্রবিসাসের মানববন্ধন • রংপুরে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসার পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার • গাইবান্ধায় কালবৈশাখীর তাণ্ডব : বিপর্যস্ত জনজীবন • রংপুরে দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তাদের অপসারণ দাবিতে আলটিমেটাম

রংপুরে দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তাদের অপসারণ দাবিতে আলটিমেটাম

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল

মাসফিকুল , রংপুর সদর , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 26 এপ্রিল, 2026

রংপুরের কাস্টমস ও ভ্যাট কমিশনার মো. সফিউর রহমানসহ কিছু কর্মকর্তা বিএনপির হাইকমান্ডের নাম ভাঙিয়ে নানা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন-এমন অভিযোগ এনে ২৪ ঘণ্টার মধ্যে তাদের অপসারণ দাবি করেছেন সাংবাদিক নেতারা।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে নগরীর প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

সাংবাদিক নেতারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার গঠনের পর থেকে মাত্র ৬০ দিনেই বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনকালীন তার দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে জোর পদক্ষেপ গ্রহণ করেছেন। অথচ ৫ আগস্টের আগে যারা বিএনপিকে সন্ত্রাসী সংগঠনের তকমা লাগাতে ব্যস্ত ছিলেন, তারাই এখন নিজেদের বিএনপির নিবেদিত প্রাণ বলে দাবি করছেন। সেই সাথে বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্মে লিপ্ত রয়েছেন। তাদের এসব অপকর্মের মাধ্যমে সরকারের সকল প্রশংসিত অর্জনগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে। জনসেবার বদলে কৌশলে বিভিন্ন দফতরে জনদুর্ভোগ সৃষ্টি করছেন তারা।

বক্তারা বলেন, সম্প্রতি রংপুরের কাস্টমস ও ভ্যাট কমিশনার মো. সফিউর রহমানের নেতৃত্বে বিএনপির হাইকমান্ডের নাম ভাঙিয়ে নানা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন কাস্টমস কর্মকর্তারা। এ সকল কর্মকর্তার বিরুদ্ধে গণমাধমে খবর প্রকাশিত হওয়ায় তারা গণমাধ্যম কর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেছেন। এরই জের ধরে গত ২৩ এপ্রিল রংপুর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত প্রাক বাজেট অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কাস্টমস কমিশনারের রোষানলের শিকার হন সাংবাদিকরা। এরই প্রতিবাদ করতে গিয়ে হেনস্তার শিকার হন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক দিনকালের সাংবাদিক সালেকুজ্জামান।

সাংবাদিক নেতারা আরও বলেন, সরকারের লোক পরিচয়ে যারা ব্যবসায়ী ও সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন করে ব্যক্তিগত ফায়দা লুটছেন, তাদের ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করে দেশপ্রেমিক কর্মকর্তা নিয়োগের দাবি জানাচ্ছি। অন্যাথায় সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবে।

রংপুর সাংবাদিক সমাজের সভাপতি একুশে টেলিভিশনের বিভাগীয় প্রধান লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে বক্তব্য দেন, সম্মিলিত সাংবাদিক সমাজের সাধারণ সম্পাদক ও সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, রংপুর সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি চঞ্চল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানি, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রংপুর রিপোর্টাস ক্লাবের সহ সভাপতি মাহমুদুল হাসান, রংপুর রিপোর্টাস ইউনিটির সভাপতি মাহফুজ আলম প্রিন্স, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েসনের সাধারণ সম্পাদক আসাদুজজামান আফজাল, টেলিভিশন ক্যামেরা পার্সন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুকুল প্রমুখ।

মানববন্ধনে জেলার আট উপজেলা থেকে আগত শতাধিক সাংবাদিক অংশ নেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image