আজঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ -এ ৭ বৈশাখ ১৪৩৩ - ৩ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• শিশুদের হামের টিকা খাওয়াতে নগরবাসীর সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক • গাইবান্ধায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৪ হাজার ৫২৭শিক্ষার্থী • ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু • চিরিরবন্দরে ৩ হাজার ফুয়েল কার্ড বিতরণ, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি। • প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে খানসামায় দুইজনের জেল ও জরিমানা • শিশুদের হামের টিকা খাওয়াতে নগরবাসীর সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক • গাইবান্ধায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৪ হাজার ৫২৭শিক্ষার্থী • ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু • চিরিরবন্দরে ৩ হাজার ফুয়েল কার্ড বিতরণ, কার্ড ছাড়া মিলবে না জ্বালানি। • প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে খানসামায় দুইজনের জেল ও জরিমানা

শিশুদের হামের টিকা খাওয়াতে নগরবাসীর সহযোগিতা চাইলেন রংপুর সিটি প্রশাসক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল

মাসফিকুল , রংপুর সদর , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 20 এপ্রিল, 2026

ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী প্রতিটি শিশুকে হামের টিকা খাওয়াতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন। এছাড়া অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) সকালে নগর ভবন ক্যাম্পাসে হাম-রোবেলার ক্যাম্পেইনের উদ্বোধন করে তিনি একথা বলেন। ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: কামরুজ্জামান ইবনে তাজ।

অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, ‘আমি রংপুর নগরের প্রত্যেকটি নাগরিককে আহ্বান করব যে আপনারা আপনাদের ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদেরকে এই যে মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে, আমাদের যে সেন্টারগুলো আছে, সেই সেন্টারগুলোতে নিয়ে এসে হাম-রুবেলার টিকা দিবেন।’

ডন আরো বলেন, ‘রংপুর সিটি করপোরেশনের যে ডাক্তারগণ আছেন ওনাদের নাম ও মোবাইল নম্বর আমরা তথ্যকেন্দ্রগুলোতে দিয়েছি এবং প্রত্যেকটা টিকাদান ক্যাম্পেইনে দেয়া হয়েছে। যদি কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে, গুজবে কান না দিয়ে আমাদের সংশ্লিষ্ট যে ডাক্তার সাহেবরা আছেন তাদের মোবাইল নম্বরে যোগাযোগ করবেন। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।’

সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: কামরুজ্জামান ইবনে তাজ জানিয়েছেন, প্রতিদিন ৩৮টি টিমের তত্ত্বাবধানে ২৮০টি কেন্দ্রের মাধ্যমে রংপুর মহানগর এলাকায় ৮০ হাজার শিশুকে এই টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বাদে আগামী ২০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেয়া হবে এই টিকা। এছাড়াও বস্তি এলাকাসহ প্রতিটি ভাসমান এলাকায় মোবাইল মনিটরিং করা হবে।’

এবার অভিভাবকদের মধ্যে ব্যপক সাড়া পাওয়া যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

এদিকে, টিকাদান শুরু হওয়ায় খুশি অভিভাবকরা। নগর ভবনে কন্যা আরসানাকে টিকা দিয়ে সন্তোষ প্রকাশ করে মা আমিনা আখতার জানালেন, ‘ভালো পরিবেশে মেয়েকে টিকা দিতে পারলাম। এটা আল্লাহর কাছে শুকরিয়া করছি। খুব টেনশেন ছিলাম। আল্লাহ টেনশনমুক্ত করলেন।’

অপর অভিভাবক সাজিদ আরমান শাকিল এসেছেন তার আট মাস বয়সী ছেলে সানজিদকে নিয়ে। তিনিও সন্তানকে টিকা দিতে পেরে খুব খুশি। জানালেন, ‘একটা অনকে বড় টেনশন কমে গেলো। দেশে যেভাবে হাম-রোবেলার প্রাদুর্ভাব। তাতে খুব শঙ্কিত ছিলাম। আল্লাহর রহমতে শঙ্কা কাটলো।’

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image