আজঃ শুক্রবার, ১৫ মে, ২০২৬ -এ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ - ২৮ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• সিবিএস সমস্যায় সোনালী ব্যাংকের গ্রাহক • শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী ও আরো গতিশীল করে গড়ে তুলতে হবে : এ টি এম আজহারুল ইসলাম • পঞ্চগড়ে চুরি হওয়া ঔষধি গাছ দিয়ে তৈরি হচ্ছে অবৈধ বালু পরিবহনের রাস্তা • কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ • হিলি কাস্টমসে ১৭ তারিখ সাধারণ নিলাম, বিক্রি হবে মোট ৭৬ যানবাহন • সিবিএস সমস্যায় সোনালী ব্যাংকের গ্রাহক • শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী ও আরো গতিশীল করে গড়ে তুলতে হবে : এ টি এম আজহারুল ইসলাম • পঞ্চগড়ে চুরি হওয়া ঔষধি গাছ দিয়ে তৈরি হচ্ছে অবৈধ বালু পরিবহনের রাস্তা • কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ • হিলি কাস্টমসে ১৭ তারিখ সাধারণ নিলাম, বিক্রি হবে মোট ৭৬ যানবাহন

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী ও আরো গতিশীল করে গড়ে তুলতে হবে : এ টি এম আজহারুল ইসলাম

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল হক দুখু

এনামুল হক দুখু , তারাগঞ্জ , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 14 মে, 2026

রংপুর -২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, শিক্ষার কোনো বিকল্প নেই। একটি জাতির উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রধান ভিত্তি হচ্ছে শিক্ষা। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টার সময় উপজেলার উত্তর রহিমাপুর মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষা ছাড়া কোনো সমাজই টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না। একটি শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে। এজন্য শুধু বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বিত দায়িত্ববোধ সৃষ্টি করতে হবে।

এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় সীমাবদ্ধ রাখলে চলবে না তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাও জরুরি। প্রাথমিক শিক্ষা একজন শিশুর ভবিষ্যৎ গঠনের মূল ভিত্তি হিসেবে কাজ করে। তাই প্রাথমিক স্তর থেকেই শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আধুনিক ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী ও আরও গতিশীল করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেন, এমপি প্রতিনিধি আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী এবং শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া খান প্রমুখ।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image