আজঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬ -এ ২ চৈত্র ১৪৩২ - ২৭ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• হঠাৎ বৃষ্টিতে হিলিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত • আলোচিত সেই পকেটমার র‍্যাবের হাতে গ্রেপ্তার • দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরার সাথে শেখপুরা শ্রমিক দলের সাক্ষাৎ • রংপুরে মোতাহার গ্রুপের উদ্যোগে ইউসেপের শিক্ষার্থীদের ঈদ উপহার প্রদান • গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন ডা. মইনুল হাসান সাদিক • হঠাৎ বৃষ্টিতে হিলিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত • আলোচিত সেই পকেটমার র‍্যাবের হাতে গ্রেপ্তার • দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরার সাথে শেখপুরা শ্রমিক দলের সাক্ষাৎ • রংপুরে মোতাহার গ্রুপের উদ্যোগে ইউসেপের শিক্ষার্থীদের ঈদ উপহার প্রদান • গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন ডা. মইনুল হাসান সাদিক

তারাগঞ্জে শ্বশুর ও জামাতাকে পিটিয়ে হত্যা মামলার অন্যতম আসামি মাজেদুল ইসলাম র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল হক দুখু

এনামুল হক দুখু , তারাগঞ্জ , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 13 মার্চ, 2026

রংপুরের তারাগঞ্জ উপজেলায় আলোচিত রুপলাল ও প্রদীপ হত্যাকাণ্ডে অভিযুক্ত মাজেদুল ইসলামকে (২৫) কে গ্রেপ্তার করেছে রংপুর র‍্যাব-১৩।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার সয়ার ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব- ১৩ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‍্যাব-১৩-এর একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফকিরপাড়া গ্রামের বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে মাজেদুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পরে ওই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। 

উল্লেখ্য, গত ২০২৪ সালের ৯ আগস্ট নিজের মেয়ের বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য যাচ্ছিলেন রুপলাল দাস ও জামাতা প্রদীপ দাস। যাওয়ার পথে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট বটতলা নামক স্থানে গেলে সেখানে ভ্যানচোর সন্দেহে দুজনকে গণপিটুনি দিয়ে হত্যা করে। রুপলাল দাস ঘটনাস্থলেই নিহত হন ও পরে জামাতা প্রদীপ দাস রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, 'তারাগঞ্জে সেই  আলোচিত রুপলাল–প্রদীপ হত্যা মামলায় অভিযুক্ত মাজেদুল ইসলামকে রংপুর র‍্যাব-১৩ গ্রেপ্তার করে তারাগঞ্জ থানায় হস্তান্তর করেছে। ওই মামলায় এখন পর্যন্ত মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হবে।'
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image