আজঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬ -এ ২৯ আষাঢ় ১৪৩৩ - ২৭ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • ব্যারিষ্টার জমির উদ্দিনের মৃত্যুতে হাবিপ্রবি সাদা দলের শোক • দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর • চিরিরবন্দরে ইজিবাইক চুরির ঘটনায় এক ব্যক্তি আটক • পঞ্চগড়ে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির মাঠ পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব • ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • ব্যারিষ্টার জমির উদ্দিনের মৃত্যুতে হাবিপ্রবি সাদা দলের শোক • দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর • চিরিরবন্দরে ইজিবাইক চুরির ঘটনায় এক ব্যক্তি আটক • পঞ্চগড়ে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির মাঠ পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব

ঠাকুরগাঁওয়ে উপজেলা পরিষদের উদ্যোগে শিশুদের জন্য দু’মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রেজাউল ইসলাম মাসুদ

রেজাউল ইসলাম মাসুদ , ঠাকুরগাঁও সদর , ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

আপডেটঃ 12 সেপ্টেম্বর, 2025

ঠাকুরগাঁওয়ে শিশুদের জন্য দু’মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পুকুরে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ও অবসরপ্রাপ্ত নৌবাহিনীর প্রশিক্ষক মো. আনিসুজ্জামান।

শিশুদের নিয়ে আসা অভিভাবকেরা জানান, এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। জেলা শহরে কয়েকটি সুইমিংপুল থাকলেও সেখানে শিশুদের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তাই প্রশাসনের এ উদ্যোগকে বাড়তি প্রাপ্তি হিসেবে দেখছেন তারা।

অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস ও ইউএনও খাইরুল ইসলাম বলেন, “সাঁতার না জানার কারণে প্রতিবছর অনেক শিশু পানিতে ডুবে মারা যায়, যা অত্যন্ত দুঃখজনক। এ প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা সাঁতার শিখলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। প্রয়োজনে এ কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকবে।”

জানা গেছে, এ সাঁতার প্রশিক্ষণে জেলার বিভিন্ন বয়সী অর্ধশতাধিক শিশু অংশ নিয়েছে। সপ্তাহে শুক্রবার ও শনিবার—এভাবে দু’দিন প্রশিক্ষণ হবে এবং তা চলবে আগামী দুই মাস ধরে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image