আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • সাঘাটায় আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু • পীরগাছায় ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও • তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্পদিনেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • সাঘাটায় আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু • পীরগাছায় ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও • তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্পদিনেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ

দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ আসতারুল আলম

মোঃ আসতারুল আলম , দিনাজপুর সদর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 19 মে, 2026

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে দিনাজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বিশেষ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মে ২০২৬) জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, দিনাজপুরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের “কাঞ্চন-১” সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ঘোষিত সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দেশব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, কৃষি ঋণ মওকুফ, নারীদের জন্য গাড়ি প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি উল্লেখযোগ্য।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এছাড়া ১০ মার্চ ঢাকার কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ১৪ এপ্রিল টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধনের মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের আওতায় দেশের ৬৪টি জেলা তথ্য অফিস ও ৪টি উপজেলা তথ্য অফিস এসব কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে বলেও জানানো হয়। প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশে ১০২১টি উঠান বৈঠক ও কমিউনিটি সভা, ২০২টি নারী সমাবেশ, ১১ হাজার ৬০টি টিভিসি প্রদর্শনী, ১৪টি কৃষক সমাবেশ এবং ২২টি ফ্যামিলি সমাবেশ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ‘কৃষক কার্ড’ বা ‘কৃষি কার্ড’-এর বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। বক্তারা জানান, এটি একটি ডিজিটাল স্মার্ট কার্ড, যার মাধ্যমে প্রকৃত কৃষকদের সরাসরি সরকারি প্রণোদনা, ভর্তুকি এবং সহজ শর্তে কৃষিঋণ প্রদান করা হবে। এর ফলে কৃষকরা মধ্যস্বত্বভোগী ছাড়াই সরকারি সহায়তা পাবেন এবং সোনালী ব্যাংকের মাধ্যমে স্বচ্ছ লেনদেনের সুযোগ সৃষ্টি হবে।

এছাড়া কৃষকদের মধ্যে সার, উন্নত বীজ ও কীটনাশকের সুষম বণ্টন নিশ্চিত করা এবং সরকারি খাদ্য গুদামে সরাসরি ধান-চাল বিক্রির সুযোগও এই কার্ডের মাধ্যমে সহজ হবে বলে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে নিজ নিজ দপ্তরের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সিদ্দিকুর জামান নয়ন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগগুলো বস্তুনিষ্ঠভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

পরে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড ও প্রচার কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে মতামত ও প্রশ্ন তুলে ধরেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image