আজঃ বুধবার, ০৮ জুলাই, ২০২৬ -এ ২৪ আষাঢ় ১৪৩৩ - ২২ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা ফরিদুলের বিরুদ্ধে সাংবাদিককে অবরুদ্ধ ও লাঞ্ছিত করার অভিযোগ • মাদকমুক্ত করতে গ্রামবাসীর উদ্যোগে কমিটি গঠন, নারী মাদক ব্যবসায়ী পুলিশে সোপর্দ • পঞ্চগড়ে সরকারি বই বিতরণে ঘুষ বাণিজ্যের অভিযোগ • জলঢাকায় কলেজ শিক্ষার্থী হত্যা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন • খানসামায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা ফরিদুলের বিরুদ্ধে সাংবাদিককে অবরুদ্ধ ও লাঞ্ছিত করার অভিযোগ • মাদকমুক্ত করতে গ্রামবাসীর উদ্যোগে কমিটি গঠন, নারী মাদক ব্যবসায়ী পুলিশে সোপর্দ • পঞ্চগড়ে সরকারি বই বিতরণে ঘুষ বাণিজ্যের অভিযোগ • জলঢাকায় কলেজ শিক্ষার্থী হত্যা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন • খানসামায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

পীরগাছায় নবু হারিয়াঘাট বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করলেন এসিল্যান্ড

Nuclear Fusion Closer to Becoming a Reality6

হাবিবুর রহমান

হাবিবুর রহমান , পীরগাছা , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 6 জুলাই, 2026

রংপুরের পীরগাছায় ছাওলা ইউনিয়নের নবু হারিয়া ঘাট বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাসান তাহসিন।
গতকাল রোববার দুপুরে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, শ্রেণিকক্ষের পরিবেশ, উপস্থিতি, অবকাঠামো এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। 
এ সময় তিনি শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাসান তাহসিন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও জানান"বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। তাদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
 "সরকারের নীতিমালা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।"
এ সময় বিদ্যালয়ের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাহাবুবার রহমান মাহাবুব প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। 
সহকারী কমিশনার (ভূমি) বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image