আজঃ শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২৪ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• আমরা নির্বাচিত হলে দেশকে দূর্নীতি মুক্ত করা হবে : মতিউর রহমান • তারেক রহমানের আগমন উপলক্ষে নীলফামারীতে শুভেচ্ছা মিছিল • যারা এমপি নির্বাচিত হবেন তারা শাসক হবে না, তারা হবে সেবক : শিবির সেক্রেটারি • নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা • ঘোড়াঘাটে ২ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ • আমরা নির্বাচিত হলে দেশকে দূর্নীতি মুক্ত করা হবে : মতিউর রহমান • তারেক রহমানের আগমন উপলক্ষে নীলফামারীতে শুভেচ্ছা মিছিল • যারা এমপি নির্বাচিত হবেন তারা শাসক হবে না, তারা হবে সেবক : শিবির সেক্রেটারি • নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা • ঘোড়াঘাটে ২ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ

ঘোড়াঘাটে মহান বিজয় দিবস পালিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ মাহফুজুর রহমান

মোঃ মাহফুজুর রহমান , ঘোড়াঘাট , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 16 ডিসেম্বর, 2025

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলার অস্থায়ী শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করে। কুচকাওয়াজ শেষে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বীর শহীদদের আত্মত্যাগ ও স্বাধীনতার মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। 

ক্যাপশন: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।