আজঃ শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২৪ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• আমরা নির্বাচিত হলে দেশকে দূর্নীতি মুক্ত করা হবে : মতিউর রহমান • তারেক রহমানের আগমন উপলক্ষে নীলফামারীতে শুভেচ্ছা মিছিল • যারা এমপি নির্বাচিত হবেন তারা শাসক হবে না, তারা হবে সেবক : শিবির সেক্রেটারি • নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা • ঘোড়াঘাটে ২ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ • আমরা নির্বাচিত হলে দেশকে দূর্নীতি মুক্ত করা হবে : মতিউর রহমান • তারেক রহমানের আগমন উপলক্ষে নীলফামারীতে শুভেচ্ছা মিছিল • যারা এমপি নির্বাচিত হবেন তারা শাসক হবে না, তারা হবে সেবক : শিবির সেক্রেটারি • নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা • ঘোড়াঘাটে ২ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ

আমরা নির্বাচিত হলে দেশকে দূর্নীতি মুক্ত করা হবে : মতিউর রহমান

Nuclear Fusion Closer to Becoming a Reality6

সুকুমার রায়

সুকুমার রায় , কাহারোল , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 5 ফেব্রুয়ারি, 2026

জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। উপজেলার ৩ নং মুকুন্দ পুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রামপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মুকুন্দপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মন্জুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে জনসভায় বক্তব্য রাখেন, দিনাজপুর -১ (বীর গন্জ - কাহারোল) আসনে জামায়াতের এম পি প্রার্থী মোঃ মতিউর রহমান।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশ আজ নৈতিকতা ও সুশাসনের অভাবে গভীর সংকটে নিমজ্জিত। তাই  ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার আমাদের। তিনি  আরও বলেন, দুর্নীতি, লুটপাট ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটাতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে।

জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসভায় আরও বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ তরিকুল ইসলাম, বীরগন্জ উপজেলা এন সি পির যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায়, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক সহ যুব বিভাগ ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।