আজঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬ -এ ৫ শ্রাবণ ১৪৩৩ - ৪ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পার্বতীপুরে মাদক কেনাবেচা ও সেবন বন্ধের দাবিতে ইউএনওকে স্মারকলিপি • ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটক • নদীভাঙনের কবলে শিক্ষা, অনিশ্চয়তায় দুই হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ • নীলফামারীতে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার • ভূরুঙ্গামারীতে পুলিশি অভিযানে ভারতীয় গরু ও সচল সিমসহ তিনজন গ্রেপ্তার • পার্বতীপুরে মাদক কেনাবেচা ও সেবন বন্ধের দাবিতে ইউএনওকে স্মারকলিপি • ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটক • নদীভাঙনের কবলে শিক্ষা, অনিশ্চয়তায় দুই হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ • নীলফামারীতে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার • ভূরুঙ্গামারীতে পুলিশি অভিযানে ভারতীয় গরু ও সচল সিমসহ তিনজন গ্রেপ্তার

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ থেরাপি সেবা ক্যাম্পেইনের উদ্বোধন

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ মাহফুজুর রহমান

মোঃ মাহফুজুর রহমান , ঘোড়াঘাট , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 19 জুলাই, 2026

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের দোরগোড়ায় স্বাস্থ্য ও পুনর্বাসনসেবা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসাসেবা ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও ঘোড়াঘাট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা এবং ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম পৌঁছে দিতে এ ধরনের ভ্রাম্যমাণ থেরাপি ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে গ্রামীণ এলাকার অটিজমসহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিরা বিনামূল্যে প্রয়োজনীয় থেরাপি ও বিশেষজ্ঞদের পরামর্শসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন, যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

ঘোড়াঘাট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসাইন জানান, ক্যাম্পে প্রতিবন্ধিতা শনাক্তকরণ ও প্রাথমিক মূল্যায়নের পাশাপাশি ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি এবং কাউন্সেলিং সেবা প্রদান করা হচ্ছে।

তিনি আরও জানান, এ কর্মসূচির আওতায় ১৯ ও ২০ জুলাই সিংড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সেবা দেওয়া হবে। এছাড়া আগামী রবিবার ও সোমবার উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণেও একই ধরনের ভ্রাম্যমাণ থেরাপি চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালিত হবে।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকার সেবাপ্রত্যাশী প্রতিবন্ধী ব্যক্তি, তাদের অভিভাবক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image