আজঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬ -এ ৫ শ্রাবণ ১৪৩৩ - ৪ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পার্বতীপুরে মাদক কেনাবেচা ও সেবন বন্ধের দাবিতে ইউএনওকে স্মারকলিপি • ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটক • নদীভাঙনের কবলে শিক্ষা, অনিশ্চয়তায় দুই হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ • নীলফামারীতে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার • ভূরুঙ্গামারীতে পুলিশি অভিযানে ভারতীয় গরু ও সচল সিমসহ তিনজন গ্রেপ্তার • পার্বতীপুরে মাদক কেনাবেচা ও সেবন বন্ধের দাবিতে ইউএনওকে স্মারকলিপি • ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটক • নদীভাঙনের কবলে শিক্ষা, অনিশ্চয়তায় দুই হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ • নীলফামারীতে ৪ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার • ভূরুঙ্গামারীতে পুলিশি অভিযানে ভারতীয় গরু ও সচল সিমসহ তিনজন গ্রেপ্তার

পার্বতীপুরে মাদক কেনাবেচা ও সেবন বন্ধের দাবিতে ইউএনওকে স্মারকলিপি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রুকুনুজ্জামান

রুকুনুজ্জামান , পার্বতীপুর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 19 জুলাই, 2026

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে মাদক কেনাবেচা ও সেবন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা।

রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ৫৭ জন কথিত মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদান শেষে দুপুর ১২টার দিকে পার্বতীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এলাকাবাসী। এ সময় সরকারপাড়া মহল্লার জাহিদুল ইসলাম, আব্দুল করিম, লিপি ও রাব্বীসহ অন্যরা অভিযোগ করেন, মাদকের সহজলভ্যতার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি বসতবাড়িতে গরু-ছাগল চুরি, ভ্যান চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের উদ্বেগও দিন দিন বাড়ছে বলে তারা জানান।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। প্রতিদিনই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে মাদক কারবারি ও সেবনকারীদের গ্রেপ্তার করা হচ্ছে।’ তিনি জানান, রবিবার এক মাদক কারবারিকে আদালত দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন এবং দুই মাদকসেবীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, ‘পৌরবাসীর দেওয়া স্মারকলিপি আমরা গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে। এছাড়া উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image