আজঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬ -এ ৩০ আষাঢ় ১৪৩৩ - ২৮ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে অনলাইন জুয়ায় আসক্ত যুবকের দেনার দায়ে আত্মহত্যা • আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হতে পারে ঘোড়াঘাটের ঐতিহাসিক সুরা মসজিদ • পীরগাছায় পশ্চিমদেবু বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে এসিল্যান্ড • ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • ব্যারিষ্টার জমির উদ্দিনের মৃত্যুতে হাবিপ্রবি সাদা দলের শোক • পঞ্চগড়ে অনলাইন জুয়ায় আসক্ত যুবকের দেনার দায়ে আত্মহত্যা • আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হতে পারে ঘোড়াঘাটের ঐতিহাসিক সুরা মসজিদ • পীরগাছায় পশ্চিমদেবু বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে এসিল্যান্ড • ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৩ কিলোমিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ • ব্যারিষ্টার জমির উদ্দিনের মৃত্যুতে হাবিপ্রবি সাদা দলের শোক

ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ নিহত-৩

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ মাহফুজুর রহমান

মোঃ মাহফুজুর রহমান , ঘোড়াঘাট , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 23 মে, 2026

দিনাজপুরের ঘোড়াঘাটে রানীগঞ্জ বাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।
 
শনিবার (২৩ মে) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার রানীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে করে তিন আরোহী লোকাল রোড থেকে মহাসড়কে উঠছিলেন। এ সময় (ঢাকা মেট্রো-ট ২৪-২৫৫৯) নম্বরের দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।

নিহতরা হলেন, উপজেলার নুরপুর এলাকার  মোশারফের পুত্র আলামিন (১৫), মোখলেসপুর এলাকার সলিমুদ্দিনের পুত্র সৈকত (১৬) এবং আফসারাবাদ কলোনি এলাকার সমষের উদ্দিনের পুত্র কাইয়ুম (২০)। তারা সবাই ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা।

দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পর্যন্ত ট্রাকের হেলপার একই উপজেলার এসকে বাজার এলাকার সাজিদুল ইসলামের পুত্র সাব্বির হোসেন শাওন (২৬) কে আমরা আটক করেছি। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং পুলিশ সার্বক্ষণিক তদারকি করছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image