নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
দিনাজপুরের নবাবগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার
০৬ মে বিকেল ৫ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাজারের বিভিন্ন খাবার হোটেলে তদারকি করা হয়।
অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ এবং নিম্নমানের পরিবেশে খাদ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫৩ ধারায় মমতা হোটেলকে ৭ হাজার এবং মোহনা হোটেলের মালিককে ৫ হাজার টাকা। সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ উল মাহমুদ। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন