আজঃ শনিবার, ০৮ আগস্ট, ২০২৬ -এ ২৪ শ্রাবণ ১৪৩৩ - ২৩ সফর ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • সাঘাটায় আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু • পীরগাছায় ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও • তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্পদিনেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ • গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ • সাঘাটায় আহত জামায়াত কর্মী সালাহউদ্দিনের মৃত্যু • পীরগাছায় ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় থানা ঘেরাও • তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্পদিনেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী • বিরামপুরে গ্রেপ্তার পঞ্চগড় পৌর আওয়ামী লীগ সভাপতি তারেক, জেলহাজতে প্রেরণ

আদিতমারীতে টিন বিতরণে অপপ্রচার;দধি প্রসাদকে ঘিরে বিভ্রান্তি, বলছে স্থানীয়রা।

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মিলন কুমার বর্মন

মিলন কুমার বর্মন , আদিতমারী , লালমনিরহাট প্রতিনিধিঃ

আপডেটঃ 7 মে, 2026

লালমনিরহাট-০২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের পক্ষ থেকে বিতরণ করা ত্রাণের ঢেউটিন নিয়ে দধি প্রসাদ বর্মনকে ঘিরে যে অভিযোগ উঠেছে, তা মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে স্থানীয়রা। তাদের দাবি, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিষয়টিকে বিতর্কিত করার চেষ্টা করছে।
স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, দধি প্রসাদ বর্মনকে ‘পাকা বাড়ির মালিক’ হিসেবে উপস্থাপন করা হলেও বাস্তবে তিনি একটি জরাজীর্ণ টিনের ঘরে পরিবারসহ বসবাস করছেন। সরেজমিনে দেখা যায়, তার ঘরের টিন পুরোনো ও মরিচা ধরা; বিভিন্ন স্থানে বড় ছিদ্র থাকায় বৃষ্টির সময় পানি পড়ে ঘরের ভেতরে, ফলে নষ্ট হয় আসবাবপত্র।
যে পাকা বাড়ির ছবি প্রচার করা হয়েছে, সেটি দধি প্রসাদের নিজের নয়। স্থানীয়রা জানান, বাড়িটি তার ছেলের, যা তিনি নিজস্ব উপার্জনে নির্মাণ করেছেন। দধি প্রসাদ সেখানে বসবাস করেন না।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ অনুযায়ী, ঝড়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ ঘরের মালিকদের সহায়তা দেওয়ার অংশ হিসেবেই তাকে তালিকাভুক্ত করা হয়। দধি প্রসাদ বর্মন পেশায় একজন পল্লী চিকিৎসক, যার আয় সীমিত। বর্তমান বাজার পরিস্থিতিতে সংসার চালানোই তার জন্য কঠিন, ঘর মেরামত করা প্রায় অসম্ভব।
ভাদাই ইউনিয়নের বাসিন্দারা জানান, তিনি একজন সহজ-সরল মানুষ। তার রাজনৈতিক পরিচয় (৮ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি) এবং ছেলের আর্থিক অবস্থাকে ইস্যু করে তাকে ‘প্রভাবশালী’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
এলাকাবাসীর ভাষ্য, “ছেলের পাকা বাড়ি থাকলেও বাবার ভাঙা ঘরের কষ্ট কমে না। দধি প্রসাদের ঘরটি মেরামতের প্রয়োজন ছিল, তাই তাকে টিন দেওয়া যথার্থ সিদ্ধান্ত।”
উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ত্রাণ বিতরণের তালিকা প্রস্তুত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ঘরের বাস্তব চিত্র যাচাই করে। ব্যক্তিগত আক্রোশ বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মানবিক সহায়তাকে বিতর্কিত করার চেষ্টা দুঃখজনক।
স্থানীয়রা আরও জানান, সম্প্রতি দধি প্রসাদ বর্মন তার এক কন্যার বিয়ে দিয়েছেন এবং তার স্ত্রী অসুস্থ। সবকিছু বিবেচনায় নিয়ে তিনি নিয়ম অনুযায়ীই ত্রাণ পেয়েছেন। তার ছেলের পাকা বাড়ির সঙ্গে তাকে জড়িয়ে যে তথ্য প্রচার করা হয়েছে, তা জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ছাড়া কিছুই নয়।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image