আজঃ শুক্রবার, ১৯ জুন, ২০২৬ -এ ৫ আষাঢ় ১৪৩৩ - ৩ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• হিলিতে ৯০ বছরের বৃদ্ধার ঠাই হয়েছে রাস্তার পাশে, দেখার কেউ নেই • শিক্ষা উন্নয়নে পঞ্চগড়ে দুই কলেজে কোটি টাকার ভবন নির্মাণ প্রকল্প উদ্বোধন করলেন নওশাদ জমির • খানসামায় অবৈধ দখল উচ্ছেদে ২ দিনের আল্টিমেটাম ইউএনওর • পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের • শহরের দরজায় জীর্ণ প্রহরী: ভরসার বাঁধ এখন আতঙ্কের কারণ • হিলিতে ৯০ বছরের বৃদ্ধার ঠাই হয়েছে রাস্তার পাশে, দেখার কেউ নেই • শিক্ষা উন্নয়নে পঞ্চগড়ে দুই কলেজে কোটি টাকার ভবন নির্মাণ প্রকল্প উদ্বোধন করলেন নওশাদ জমির • খানসামায় অবৈধ দখল উচ্ছেদে ২ দিনের আল্টিমেটাম ইউএনওর • পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের • শহরের দরজায় জীর্ণ প্রহরী: ভরসার বাঁধ এখন আতঙ্কের কারণ

পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

Nuclear Fusion Closer to Becoming a Reality6

রুকুনুজ্জামান

রুকুনুজ্জামান , পার্বতীপুর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 18 জুন, 2026

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের কালিকাবাড়ি ডাঙ্গাপাড়া এলাকায় ইশরাত জাহান (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করলেও পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহত ইশরাত জাহান উপজেলার খামার জগন্নাথপুর ডাঙ্গাপাড়া গ্রামের এরশাদুল হকের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ইশরাতের মরদেহ ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের দাবি, তাকে হত্যা করে আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে ঘরের বরগার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পরই এ মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।  

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image