আজঃ শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬ -এ ২৪ মাঘ ১৪৩২ - ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• আমরা নির্বাচিত হলে দেশকে দূর্নীতি মুক্ত করা হবে : মতিউর রহমান • তারেক রহমানের আগমন উপলক্ষে নীলফামারীতে শুভেচ্ছা মিছিল • যারা এমপি নির্বাচিত হবেন তারা শাসক হবে না, তারা হবে সেবক : শিবির সেক্রেটারি • নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা • ঘোড়াঘাটে ২ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ • আমরা নির্বাচিত হলে দেশকে দূর্নীতি মুক্ত করা হবে : মতিউর রহমান • তারেক রহমানের আগমন উপলক্ষে নীলফামারীতে শুভেচ্ছা মিছিল • যারা এমপি নির্বাচিত হবেন তারা শাসক হবে না, তারা হবে সেবক : শিবির সেক্রেটারি • নাগেশ্বরীতে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা • ঘোড়াঘাটে ২ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ

মামলার ভয়ে আত্মগোপনে গাইবান্ধা জেলার ২০ ইউপি চেয়ারম্যান, কৌশলে ধরে রেখেছেন পদ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 5 ফেব্রুয়ারি, 2026

গাইবান্ধায় মামলার ভয়ে পলাতক ২০টিরও অধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। প্রকাশ্যে না এলেও গোপনে স্বাক্ষরের মাধ্যমে পদ ধরে রাখছেন তারা। চেয়ারম্যানরা না থাকায় ইউনিয়ন পরিষদ গুলোতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। বন্ধ রয়েছে গ্রাম আদালত। এতে বিচারিক আদালতে বাড়ছে মামলা জট, আর্থিকভাবে ক্ষতি ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ জনগণ।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জেলার ২০টির বেশি ইউনিয়ন পরিষদে অনুপস্থিত চেয়ারম্যানরা। মামলার ভয়ে দীর্ঘদিন পলাতক থাকলেও, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে গোপনে স্বাক্ষর পাঠিয়ে নিজেদের পদ টিকিয়ে রাখছেন তারা।

এসব ইউনিয়নে চেয়ারম্যান না থাকায় জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদসহ জরুরি কাগজপত্রে স্বাক্ষর করাতে দিনের পর দিন ঘুরতে হচ্ছে নাগরিকদের। দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে গ্রাম আদালত। ফলে স্থানীয় পর্যায়ে নিষ্পত্তিযোগ্য মামলাগুলো সরাসরি চলে যাচ্ছে বিচারিক আদালতে এতে আদালতে বাড়ছে মামলা জট।

স্থানীয়রা অভিযোগ করে জানান, আইনশৃঙ্খলা বাহিনী একাধিক মামলায় অভিযুক্ত এসব চেয়ারম্যানদের খুঁজে না পেলেও, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা পলাতক চেয়ারম্যানদের কাছ থেকে বাড়তি সুবিধার বিনিময়ে আত্মগোপনে থাকা স্থান থেকেই স্বাক্ষর এনে পরিষদ পরিচালনা করছেন। চেয়ারম্যান না থাকায় নাগরিক সেবা পেতেও অতিরিক্ত অর্থ ও সময় গুনতে হচ্ছে তাদের।

গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের বাসিন্দা জসিম মিয়া জানান, চেয়ারম্যানকে কখনো ইউনিয়ন পরিষদে দেখা যায় না কিন্তু কিভাবে কাজ হয় আমরা জনগনও তা জানিনা।

একই উপজেলার নাকাই ইউনিয়নের বাসিন্দা রজ্জব আলী জানান, ৫ আগস্টের পর থেকে চেয়ারম্যান নিয়মিত বসেন না। এতে বিভিন্ন কাজ নিয়ে হয়রানি হতে হয় তাদের। তিনি কখন আসেন কখন যান জনগন জানে না।

ওয়ারিশ সনদ নিতে আসা একই উপজেলার দরবস্ত ইউনিয়নের বাসিন্দা ওয়ারেস মিয়া জানান, নাম ঠিকানা দিয়ে গেলাম সচিব সাহেব দুই দিন পর এসে নিয়ে যেতে বলেছেন। একটি কাজ করতে একাধিক দিন এসেও ফিরে যেতে হচ্ছে।

জনগণের অভিযোগ ও হয়রানির কথা স্বীকার করে একাধিক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম আদালতের সহকারীরা স্বীকার করেন, ইউনিয়ন পরিষদের কাজের স্থবিরতা ও গ্রাম আদালতে মামলা জটিলতাসহ নাগরিকদের হয়রানির কথা।

গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদার রহমান সরকার জানান, মামলাজনিত কারনে চেয়ারম্যান পরিষদে নিয়মিত আসতে পারছেন না। জনগনের বিভিন্ন কাগজপত্র চেয়ারম্যানের লোকজনের মাধ্যমে সাক্ষর করে নিয়ে আসছেন।

একই উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মাজেদার রহমান জানান, চেয়ারম্যান নিয়মিত না আসলেও যাতে জনগন হয়রানি না হয়। সে জন্য বিভিন্ন কাগজপত্র চেয়ারম্যানের বিভিন্ন লোকজনের মাধ্যমে সাক্ষর করে কাজ চালানো হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, অভিযোগের ভিত্তিতে কিছু ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানকে দায়িক্ত দেয়া হয়েছে। জনগনের কোন ভোগান্তি মেনে নেয়া হবে না ইউনিয়ন পরিষদগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বিভিন্ন অভিযোগে জেলার ৮১টি ইউনিয়নের মধ্যে এ পর্যন্ত  ১৪টি ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান দিয়ে পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

আমাদের ৯০-এর শৈশব: যে সময় আর ফিরে আসবে না
এ যেন নদী নয়, অনিশ্চয়তার আর্তনাদ।
মানুষ অভাগা জন্মায় না; তাকে অভাগা বানিয়ে রাখার জন্য সমাজ, রাষ্ট্র ও বাস্তবতার সমন্বিত অনীহাই যথেষ্ট।
আমরা এই মহামূল্যবান পৃথিবীর যোগ্য সন্তান হতে চেয়েছি।