আজঃ বুধবার, ০৬ মে, ২০২৬ -এ ২৩ বৈশাখ ১৪৩৩ - ১৯ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে রাতের আঁধারে কীটনাশক ছিটিয়ে আড়াই বিঘা টমেটো ক্ষেত নষ্ট, সর্বস্বান্ত কৃষক • কাউনিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পলাশের নির্বাচনী ইশতেহার ঘোষণা: বালাপাড়া মডেল ইউপি গড়ার অঙ্গীকার • জ্বালানি তেলের তীব্র সংকট, ভূরুঙ্গামারীতে অবস্থিত দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম প্রায় স্থবির • ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৯ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত • "সত্যের সন্ধানে, দুর্নীতি রুখতে : দুদক-সাংবাদিক মতবিনিময়" • পঞ্চগড়ে রাতের আঁধারে কীটনাশক ছিটিয়ে আড়াই বিঘা টমেটো ক্ষেত নষ্ট, সর্বস্বান্ত কৃষক • কাউনিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পলাশের নির্বাচনী ইশতেহার ঘোষণা: বালাপাড়া মডেল ইউপি গড়ার অঙ্গীকার • জ্বালানি তেলের তীব্র সংকট, ভূরুঙ্গামারীতে অবস্থিত দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম প্রায় স্থবির • ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৯ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত • "সত্যের সন্ধানে, দুর্নীতি রুখতে : দুদক-সাংবাদিক মতবিনিময়"

ঠিকাদার লাপাত্তা, আশ্রয়ণ প্রকল্পে দাঁড়িয়ে আছে কলাম, থেমে আছে নির্মাণ কাজ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 6 মে, 2026

বন্যাপ্রবণ এলাকার মানুষের জানমাল রক্ষায় বরাদ্দ হয়েছিল কোটি কোটি টাকা। কিন্তু সেই টাকা এখন বালুর স্তূপে চাপা পড়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি বোচাগারির পোড়ারচরে (৮ নম্বর ওয়ার্ড) দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণে চরম অনিয়ম ও অবহেলার অভিযোগ উঠেছে। দীর্ঘ এক বছর ধরে কাজ বন্ধ থাকায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা, আর বানভাসি মানুষের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ।

সরেজমিনে পোড়ারচরে গিয়ে দেখা যায় এক করুণ দৃশ্য। ৮ কোটি ৬০ লাখ টাকা বাজেটের এই বিশাল প্রকল্পে তিন তলাবিশিষ্ট মূল ভবন এবং গবাদিপশুর জন্য এক তলা ভবন হওয়ার কথা ছিল। কিন্তু ১২ বিঘা জমি বরাদ্দ নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে কেবল গবাদিপশু ভবনের ৪০টি কলাম। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে মরিচা ধরা টিউবওয়েল, পচে যাওয়া তক্তা, বাঁশ ও ইটের খোয়া। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে মিক্সচার মেশিন। এমনকি শ্রমিকদের থাকার ঘরটিও ভেঙে লণ্ডভণ্ড হয়ে গেছে।

এলাকাবাসীর অভিযোগ, এক বছর আগে কলামগুলো
তোলার পর হঠাৎ করেই কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর থেকে ঠিকাদার কিংবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)-কাউকেই এলাকায় দেখা যায়নি। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বশীলদের যোগসাজশেই প্রকল্পের টাকা লোপাট করে কাজ মাঝপথে ফেলে রাখা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সদুত্তর মিলছে না।

প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় কেবল অবকাঠামোই নষ্ট হচ্ছে না, কাজ করা শত শত শ্রমিকের মজুরিও অনিশ্চয়তায় পড়েছে। অন্যদিকে, সামনে বর্ষা মৌসুম। নদীবেষ্টিত এই চরাঞ্চলে প্রতিবছরই বন্যায় ঘরবাড়ি তলিয়ে যায়। চরের হাজারো মানুষের আশা ছিল, এবার হয়তো দুর্যোগে নিরাপদ আশ্রয় মিলবে। কিন্তু প্রকল্পের এই স্থবিরতায় আশ্রয়কেন্দ্রটিই এখন তাদের জন্য বড় 'দুর্ভোগে' পরিণত হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, "আমাদের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকা বরাদ্দ আসে, কিন্তু কাজ হয় না। ১২ বিঘা জমি নষ্ট হলো, অথচ কাজের কাজ কিছুই হলো না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত কাজ শেষ করার দাবি জানাই।” 

পিআইও এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন রহস্যজনক নিরবতা ও দায়িত্বহীনতার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন সুন্দরগঞ্জের সচেতন মহল। অন্যথায় এই বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থের অপচয় ছাড়া আর কিছুই হবে না।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image