আজঃ বুধবার, ০৬ মে, ২০২৬ -এ ২৩ বৈশাখ ১৪৩৩ - ১৯ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে রাতের আঁধারে কীটনাশক ছিটিয়ে আড়াই বিঘা টমেটো ক্ষেত নষ্ট, সর্বস্বান্ত কৃষক • কাউনিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পলাশের নির্বাচনী ইশতেহার ঘোষণা: বালাপাড়া মডেল ইউপি গড়ার অঙ্গীকার • জ্বালানি তেলের তীব্র সংকট, ভূরুঙ্গামারীতে অবস্থিত দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম প্রায় স্থবির • ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৯ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত • "সত্যের সন্ধানে, দুর্নীতি রুখতে : দুদক-সাংবাদিক মতবিনিময়" • পঞ্চগড়ে রাতের আঁধারে কীটনাশক ছিটিয়ে আড়াই বিঘা টমেটো ক্ষেত নষ্ট, সর্বস্বান্ত কৃষক • কাউনিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পলাশের নির্বাচনী ইশতেহার ঘোষণা: বালাপাড়া মডেল ইউপি গড়ার অঙ্গীকার • জ্বালানি তেলের তীব্র সংকট, ভূরুঙ্গামারীতে অবস্থিত দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম প্রায় স্থবির • ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৯ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত • "সত্যের সন্ধানে, দুর্নীতি রুখতে : দুদক-সাংবাদিক মতবিনিময়"

পঞ্চগড়ে রাতের আঁধারে কীটনাশক ছিটিয়ে আড়াই বিঘা টমেটো ক্ষেত নষ্ট, সর্বস্বান্ত কৃষক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 6 মে, 2026

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া এলাকায় কৃষক মইনুল হোসেনের আড়াই বিঘা জমির টমেটো ক্ষেত রাতের আঁধারে দুর্বৃত্তদের ছিটানো ঘাসমারা কীটনাশকে সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মইনুল হোসেন জানান, আড়াই বিঘা জমি ২৫ হাজার টাকায় চুক্তি নিয়ে তিনি চলতি মৌসুমে টমেটো চাষ করেন। ক্ষেত প্রস্তুত, চারা রোপণ, সার ও কীটনাশকসহ বিভিন্ন খরচ মেটাতে স্থানীয় দোকানগুলোতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বাকি হয়ে গেছে। কিন্তু এখনো তিনি ক্ষেত থেকে এক টাকাও আয় করতে পারেননি।

তিনি বলেন, অনেক কষ্ট করে টমেটো ক্ষেতটি গড়ে তুলেছিলাম। ভালো ফলনের আশা ছিল। কিন্তু মঙ্গলবার রাতে কে বা কারা আমার ক্ষেতে ঘাসমরা কীটনাশক ছিটিয়ে সব শেষ করে দিয়েছে। গাছগুলো এক রাতেই ঝলসে গেছে। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। এখন আমি পুরোপুরি দিশেহারা কীভাবে ঋণ শোধ করবো বুঝতে পারছি না।

স্থানীয় বাসিন্দা সানারুল ইসলাম বলেন, দুই দিন আগেও ক্ষেতটি খুবই সবুজ ও সুন্দর ছিল। গাছে প্রচুর টমেটো ধরেছিল। কিন্তু হঠাৎ করে সব গাছ পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে। মইনুল এখনো একবারও টমেটো বিক্রি করতে পারেনি। যারা এ ধরনের কাজ করেছে তারা খুবই অন্যায় করেছে। এর সঠিক বিচার হওয়া উচিত।

একই এলাকার বাসিন্দা রুবেল ইসলাম বলেন, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে বলে মনে হচ্ছে। কারো সঙ্গে ব্যক্তিগত শত্রুতা থাকলে তার তদন্ত হওয়া দরকার। একজন কৃষকের এত বড় ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের জুলহাজ উদ্দীন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ব্যাবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই পুরো ক্ষেতের গাছগুলো শুকিয়ে যেতে শুরু করলে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে কৃষক মইনুল হোসেন দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি সরকারের কাছে আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন, যাতে তিনি আবারও চাষাবাদে ফিরতে পারেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image