আজঃ বুধবার, ০৬ মে, ২০২৬ -এ ২৩ বৈশাখ ১৪৩৩ - ১৯ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• পঞ্চগড়ে রাতের আঁধারে কীটনাশক ছিটিয়ে আড়াই বিঘা টমেটো ক্ষেত নষ্ট, সর্বস্বান্ত কৃষক • কাউনিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পলাশের নির্বাচনী ইশতেহার ঘোষণা: বালাপাড়া মডেল ইউপি গড়ার অঙ্গীকার • জ্বালানি তেলের তীব্র সংকট, ভূরুঙ্গামারীতে অবস্থিত দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম প্রায় স্থবির • ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৯ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত • "সত্যের সন্ধানে, দুর্নীতি রুখতে : দুদক-সাংবাদিক মতবিনিময়" • পঞ্চগড়ে রাতের আঁধারে কীটনাশক ছিটিয়ে আড়াই বিঘা টমেটো ক্ষেত নষ্ট, সর্বস্বান্ত কৃষক • কাউনিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পলাশের নির্বাচনী ইশতেহার ঘোষণা: বালাপাড়া মডেল ইউপি গড়ার অঙ্গীকার • জ্বালানি তেলের তীব্র সংকট, ভূরুঙ্গামারীতে অবস্থিত দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়িক কার্যক্রম প্রায় স্থবির • ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৯ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত • "সত্যের সন্ধানে, দুর্নীতি রুখতে : দুদক-সাংবাদিক মতবিনিময়"

"সত্যের সন্ধানে, দুর্নীতি রুখতে : দুদক-সাংবাদিক মতবিনিময়"

Nuclear Fusion Closer to Becoming a Reality6

আনোয়ার হোসেন

আনোয়ার হোসেন , গাইবান্ধা সদর , গাইবান্ধা প্রতিনিধিঃ

আপডেটঃ 6 মে, 2026

গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর গনশুনানি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (৬ মে) বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মুশফিকুর রহমান, দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাওন মিয়া, গাইবান্ধা জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অর্ধ শতাধিক গণমাধ্যমকর্মী। 

ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় দুদকের পক্ষ থেকে জানানো হয়,  আগামী ১১ মে গাইবান্ধা জেলা ইনডোর ষ্টেডিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হবে। এই গনশুনানিকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১টি, শহরের পাবলিক লাইব্রেরী সামনে ১ টি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এর কার্যালয়ের সামনে ১টিসহ মোট ৩টি স্থানে অস্থায়ী  অভিযোগ বক্স বসানো হয়েছে। 

পাশাপাশি সাধারন জনগনের মাঝে লিফলেট বিতরণ, মাইকিং করা হচ্ছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুর্ণীতিগ্রস্থ কর্মকর্তাদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। গণশুনানিতে ভুক্তভোগীরা যাতে অভিযোগ নিয়ে আসতে পারে সে ব্যাপারে সকলকে কাজ করতে হবে।

অপরদিকে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে, দুদকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের নানা দুর্ণীতির অভিযোগ মৌখিক ভাবে অবহিত করা হয়। গণমাধ্যমকর্মীরা প্রত্যাশা করেন এই কার্যক্রমের ফলে দুর্ণীতি সম্পুর্ন ভাবে নির্মুল করা না গেলেও অনেকটা নিয়ন্ত্রণে আসবে। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image