বেরোবিতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়, রংপুর-এ শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে| আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১ নং খেলার মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী| ছাত্রীদের ক্রিকেট খেলায় পদার্থবিজ্ঞান বিভাগকে হারিয়ে জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং ছাত্রদের ক্রিকেট খেলায় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগকে হারিয়ে পদার্থবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে|
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ক্রীড়া প্রতিযোগিতাটি খুবই চমৎকারভাবে সম্পন্ন হয়েছে| তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদেরকে নেতিবাচক কর্মকান্ড থেকে বিরত রাখে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হিসেবে কাজ করে| ক্রীড়া চর্চার মাধ্যমে অর্জিত ইতিবাচক মানসিকতা বিশ^বিদ্যালয়ের কল্যাণে ও দেশের কল্যাণে কাজে লাগানোর আহবান জানান উপাচার্য|
শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বেরোবি জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমদাদুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন|
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন