আজঃ শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ -এ ১১ বৈশাখ ১৪৩৩ - ৭ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া

কাউনিয়ায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ জহির রায়হান

মোঃ জহির রায়হান , কাউনিয়া , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 24 এপ্রিল, 2026

কাউনিয়া উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন থানা রোড এলাকায় এক রাতে তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানের ভেতরে থাকা সিসিটিভি ক্যামেরায় চুরির পুরো দৃশ্য ধারণ করা থাকলেও এখনো চোর কে শনাক্ত করতে পারেনি পুলিশ। 
জানা যায়,শুক্রবার ভোর ৫টার দিকে  দুর্বৃত্তরা থানা রোড এলাকার পরপর তিনটা  দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, মূল্যবান মালামাল ও বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া  দোকানগুলোর মধ্যে রয়েছে জয়দূর্গা জুয়েলার্স , মিজান সু স্টোর, মুগ্ধ  কসমেটিকসের দোকান। এর মধ্যে জয়দূর্গা জুয়েলার্সের ৮ ভরি রুপা,২ আনা স্বর্ণের জিনিস, ১হাজার টাকা,মিজান সু স্টোরের ১২শ'টাকা,কিছু  জুতা সেন্ডেল, মুগ্ধ প্রসাধনীর দোকানের ৫০ হাজার টাকা সহ অন্যান্য মালামাল  চুরি যায়। 
দোকানের ভেতরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, একজন যুবক মুখ ঢেকে দোকানের ভেতরে প্রবেশ করে আলমারি ও ড্রয়ার তছনছ করে টাকা পয়সা ও মালামাল নিয়ে যাচ্ছে। ফুটেজে তার চলাফেরা ও চুরির কৌশল স্পষ্টভাবে ধরা পড়ে। শুক্রবার সকালে দোকান মালিকরা এসে দোকানের তালা ভাঙা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি জানতে পারেন। পরে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। গার্লস স্কুল মোড় ব্যবসায়ী  সমিতির সভাপতি শাহ, রাজু সহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, চুরির ঘটনায় তারা আতঙ্কে রয়েছেন। দ্রুত চোরদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন সিসি টিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image