আজঃ সোমবার, ০৯ মার্চ, ২০২৬ -এ ২৫ ফাল্গুন ১৪৩২ - ২০ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• দিনাজপুরে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত • দিনাজপুরের আউলিয়াপুর ইউনিয়নে ‘ক্লিনিং ডে’ পালিত • ঘোড়াঘাটে স্কুলের আড়ালে ভেজাল সেমাই ও তেলের কারখানার সন্ধান • কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। • বিশ্ব নারী দিবসে প্রান্তিক নারীদের মাঝে চারা গাছ বিতরণ করলো রূপনকশা টিম • দিনাজপুরে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত • দিনাজপুরের আউলিয়াপুর ইউনিয়নে ‘ক্লিনিং ডে’ পালিত • ঘোড়াঘাটে স্কুলের আড়ালে ভেজাল সেমাই ও তেলের কারখানার সন্ধান • কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। • বিশ্ব নারী দিবসে প্রান্তিক নারীদের মাঝে চারা গাছ বিতরণ করলো রূপনকশা টিম

বেরোবিতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল হাসান

মাসফিকুল হাসান , বেরোবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 8 মার্চ, 2026

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে আজ রবিবার (০৮ মার্চ, ২০২৬) সকালে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া র‌্যালিটি প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এসময় তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করা ছাড়া একটি ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠন সম্ভব নয়। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, মর্যাদা এবং সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে সচেতনতা সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

র‌্যালিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান কুন্তলা চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক নিয়ামুন নাহারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে ‘সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বোর্ড’ স্থাপন করা হয়। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা নারীর অধিকার, সুরক্ষা এবং বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে তাদের স্বতঃস্ফূর্ত মতামত ও অঙ্গীকার ব্যক্ত করেন। 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image