আজঃ সোমবার, ০৯ মার্চ, ২০২৬ -এ ২৫ ফাল্গুন ১৪৩২ - ২০ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• দিনাজপুরে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত • দিনাজপুরের আউলিয়াপুর ইউনিয়নে ‘ক্লিনিং ডে’ পালিত • ঘোড়াঘাটে স্কুলের আড়ালে ভেজাল সেমাই ও তেলের কারখানার সন্ধান • কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। • বিশ্ব নারী দিবসে প্রান্তিক নারীদের মাঝে চারা গাছ বিতরণ করলো রূপনকশা টিম • দিনাজপুরে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত • দিনাজপুরের আউলিয়াপুর ইউনিয়নে ‘ক্লিনিং ডে’ পালিত • ঘোড়াঘাটে স্কুলের আড়ালে ভেজাল সেমাই ও তেলের কারখানার সন্ধান • কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। • বিশ্ব নারী দিবসে প্রান্তিক নারীদের মাঝে চারা গাছ বিতরণ করলো রূপনকশা টিম

ফিল্ম ফর চেঞ্জ ২০২৬-এ চ্যাম্পিয়ন বেরোবির তিন শিক্ষার্থী

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল হাসান

মাসফিকুল হাসান , বেরোবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 27 ফেব্রুয়ারি, 2026

জাতীয় পর্যায়ের ‘ফিল্ম ফর চেঞ্জ ২০২৬’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর তিন শিক্ষার্থী। তরুণ নির্মাতাদের সমাজ সচেতনতামূলক কাজে অনুপ্রাণিত করতে আয়োজিত এই প্রতিযোগিতাটি অক্সফ্যাম ইন বাংলাদেশ-এর অর্থায়নে এবং সিনেমাস্কোপ (ইউল্যাব)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।

কঠিন বাছাই পর্ব অতিক্রম করে দেশের সেরা টপ–১০ দলের মধ্যে জায়গা করে নেওয়ার পর চূড়ান্তভাবে চ্যাম্পিয়ন হয় বেরোবির এই দলটি। বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘রিআর্থ ক্লাব’-এর প্রতিনিধিত্বকারী বিজয়ী দলের সদস্যরা হলেন— তাসবীন শাকীব, আল শাহারিয়া এবং পুলক অধিকারী।

এই সাফল্যের ধারাবাহিকতায় দলটি এবার নির্মাণ করতে যাচ্ছে একটি ব্যতিক্রমধর্মী প্রামাণ্যচিত্র। তাদের নির্মিতব্য এই প্রামাণ্যচিত্রে উঠে আসবে বাংলার অবহেলিত ও ভাসমান বেদে সম্প্রদায়-এর জীবনযাত্রা, সংগ্রাম ও বাস্তবতা।

প্রামাণ্যচিত্রটির মাধ্যমে সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন এই জনগোষ্ঠীর হারানো ঐতিহ্য, বর্তমান সংকট এবং টিকে থাকার সংগ্রামের চিত্র তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

টিমের অন্য সদস্য তাসবীন শাকীব বলেন, “এই অর্জন আমাদের জন্য শুধু একটি পুরস্কার নয়, বরং দায়িত্বের জায়গা। আমরা বেদে সম্প্রদায়ের জীবনসংগ্রাম ও বাস্তবতা তুলে ধরার মাধ্যমে তাদের কণ্ঠস্বরকে মূলধারায় পৌঁছে দিতে চাই। আমাদের বিশ্বাস, এই প্রামাণ্যচিত্র সমাজে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তরুণ এই নির্মাতাদের এমন উদ্যোগ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনসংগ্রাম তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। খুব শিগগিরই প্রামাণ্যচিত্রটির নির্মাণ কাজ শুরু হবে।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image