আজঃ সোমবার, ০৯ মার্চ, ২০২৬ -এ ২৫ ফাল্গুন ১৪৩২ - ২০ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• দিনাজপুরে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত • দিনাজপুরের আউলিয়াপুর ইউনিয়নে ‘ক্লিনিং ডে’ পালিত • ঘোড়াঘাটে স্কুলের আড়ালে ভেজাল সেমাই ও তেলের কারখানার সন্ধান • কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। • বিশ্ব নারী দিবসে প্রান্তিক নারীদের মাঝে চারা গাছ বিতরণ করলো রূপনকশা টিম • দিনাজপুরে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত • দিনাজপুরের আউলিয়াপুর ইউনিয়নে ‘ক্লিনিং ডে’ পালিত • ঘোড়াঘাটে স্কুলের আড়ালে ভেজাল সেমাই ও তেলের কারখানার সন্ধান • কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। • বিশ্ব নারী দিবসে প্রান্তিক নারীদের মাঝে চারা গাছ বিতরণ করলো রূপনকশা টিম

সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং অনুযায়ী গবেষণায় দেশের শীর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল হাসান

মাসফিকুল হাসান , বেরোবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 28 ফেব্রুয়ারি, 2026

আন্তর্জাতিক স্বীকৃত গবেষণা মূল্যায়ন সূচক সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং-এ গবেষণা ক্ষেত্রে দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)।

সাম্প্রতিক প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে গবেষণা উৎপাদন, গবেষণার প্রভাব এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো সূচকে বিশ্ববিদ্যালয়টির উল্লেখযোগ্য অগ্রগতি প্রতিফলিত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক বছরে গবেষণাধর্মী কার্যক্রমে জোর দেওয়া, শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন গবেষণা প্রকল্পে সম্পৃক্ততার ফলেই এ সাফল্য এসেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় গবেষকদের একজন ও দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের মান তার গবেষণায় নির্ধারিত হয়। সাম্প্রতিক সময়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় -এ প্রকাশনা, সাইটেশন ও গবেষণা প্রকল্প বৃদ্ধি আমাদের সক্ষমতার প্রমাণ। এখন লক্ষ্য এই অগ্রগতিকে টেকসই করে বৈশ্বিক মানদণ্ডে অবস্থান আরও শক্তিশালী করা।

বিশ্ববিদ্যালয় এর আরেক গবেষক ইইই বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন,
গবেষণা হলো একটা বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দিকটাকে গুরুত্ব দিচ্ছে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে কিভাবে একটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় করা যায় সে চেষ্টা অব্যাহত থাকবে I প্রফেসর ডঃ মো: ফেরদৌস রহমান আরও বলেন যে বর্তমান সময়ে বেরোবির শিক্ষক এবং শিক্ষার্থীরা আগের চেয়ে অনেক বেশি গবেষণামুখী।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা আশা করছেন, এই অর্জন ভবিষ্যতে গবেষণায় আরও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বেরোবির অবস্থান আরও সুদৃঢ় করবে।

সম্প্রতি প্রকাশিত সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং অনুযায়ী গবেষণায় দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থানেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন।
তালিকা অনুযায়ী, গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান করছে ৪র্থ স্থানে। অন্যদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে ৬ষ্ঠ অবস্থানে।
এছাড়া তালিকার ৯ম স্থানে অবস্থান করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image