আজঃ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ -এ ১৩ বৈশাখ ১৪৩৩ - ৯ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• রংপুরে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসার পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার • গাইবান্ধায় কালবৈশাখীর তাণ্ডব : বিপর্যস্ত জনজীবন • রংপুরে দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তাদের অপসারণ দাবিতে আলটিমেটাম • আদিতমারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা; ট্রাকচাপায় নিহত ওয়াসিম। • গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু • রংপুরে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসার পরিচ্ছন্নতাকর্মী গ্রেফতার • গাইবান্ধায় কালবৈশাখীর তাণ্ডব : বিপর্যস্ত জনজীবন • রংপুরে দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তাদের অপসারণ দাবিতে আলটিমেটাম • আদিতমারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা; ট্রাকচাপায় নিহত ওয়াসিম। • গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

বেরোবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ পালিত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মাসফিকুল হাসান

মাসফিকুল হাসান , বেরোবি , ক্যাম্পাস প্রতিনিধিঃ

আপডেটঃ 26 এপ্রিল, 2026

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে|“IP and Sports: Ready, Set, Innovate” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC)--এর উদ্যোগে আজ রবিবার (২৬ এপ্রিল, ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়| আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী|

এ সময় তিনি বলেন, বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬-এর মূল প্রতিপাদ্য হলো উদ্ভাবন ও মেধার যথাযথ মূল্যায়ন| বর্তমান সরকার মেধাসম্পদ ও উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে এবং আমরাও আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাকে সম্পদে রূপান্তর করতে বদ্ধপরিকর| উপাচার্য আরও বলেন, আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মেধাকে কেবল ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ না রেখে তা যেন দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজে লাগানো যায়, সেভাবে প্রস্তুত করা|

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান এবং দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম| এছাড়াও আরও বক্তব্য রাখেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব ও ড. মোঃ সজিব মিয়া এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ| আলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন| এ সময় শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনমুখী পরিবেশ গড়ে তোলার বিষয়ে তাদের প্রত্যাশা ব্যক্ত করে|

এর আগে সকালে দিবসটি উপলক্ষে একটি র‌্যালির আয়োজন করা হয়| বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষকবৃন্দের অংশগ্রহণে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে| এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও মেধাস্বত্ব সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে| 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image