হাসপাতাল পরিষ্কারে ৬ ঘণ্টার সময় বেঁধে দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
শুক্রবার(১৩ই মার্চ) লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল আকস্মিক পরিদর্শনে আসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। হাসপাতালের নার্স, ডাক্তার, স্টাফ, রোগীদের সাথে মন্ত্রী কুশল বিনিময় করেন এবং হাসপাতালের অব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
এসময় মন্ত্রী ছয় ঘণ্টা সময় বেঁধে দেন হাসপাতাল পরিচ্ছন্নতার জন্য।
দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের জানান, নব নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি সম্পুর্ন্য রূপে প্রস্তুত রয়েছে, জনবল নিয়োগ দিলে এটি সেবা দান শুরু করতে পারবে। আমি স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়ে অনুরোধ করেছি দ্রুততার সহিত এটি চালু করার ব্যবস্থা গ্রহণ করতে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, যে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারী সময় মত অফিসে না আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন