ডিমলায় ভোটের নিরাপত্তায় প্রস্তুত ১ হাজার ৯২জন আনসার সদস্য
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় জোরদার প্রস্তুতি চলছে। উপজেলার ৮৪টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে মোট ১ হাজার ৯২ জন আনসার ও ভিডিপি সদস্যকে মোতায়েন করা হয়েছে।
নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেই লক্ষ্যে সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মাঠে এই সদস্যদের নিয়ে একটি বিশেষ নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান। তিনি আনসার সদস্যদের উদ্দেশ্যে বলেন: শুধুমাত্র নিরাপত্তা দেওয়াই আপনাদের কাজ নয়, ভোটারদের মনে আস্থার পরিবেশ তৈরি করতে হবে।গুজব প্রতিরোধ ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাতে হবে।প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে শৃঙ্খলা বজায় রাখতে হবে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শওকত আলী সরকার নির্বাচনী আচরণবিধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তিনি জানান, একটি সমন্বিত নিরাপত্তা কাঠামোর মাধ্যমে প্রতিটি কেন্দ্রে স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করা হবে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ফারুক হোসেনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা সভায় উপস্থিত থেকে সদস্যদের মনোবল বৃদ্ধি করেন। ব্রিফিং শেষে সবাই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের শপথ নেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন