নীলফামারী মেডিকেল কলেজে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
নীলফামারী মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস কোর্সের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) দুপুরে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জিম্মা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামান এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নীলফামারী জেলা শাখার আহ্বায়ক ডা. সোহেলুর রহমান সোহেল।
বক্তারা বলেন, চিকিৎসা পেশা মানবসেবার এক মহৎ ক্ষেত্র। এ পেশায় সফল হতে হলে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চা অপরিহার্য। তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি রোগীর প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ নিয়ে দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন