নীলফামারীতে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে নীলফামারীতে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজবাহুল হক, নীলফামারী সামাজিক বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশি কান্ত মালাকার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশব্যাপী পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কার্যক্রম জোরদার করা হচ্ছে। তারই অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
তিনি বলেন, নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ এবং জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন