আজঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ -এ ২৯ চৈত্র ১৪৩২ - ২৪ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোয়ন নিলেন নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি • এবার আ.লীগপন্থী দুই শিক্ষকের দখলে থাকছে বেরোবির বইমেলার দায়িত্ব • পর্যায়ক্রমে বন্ধ থাকা দেশের সব টেক্সটাইল ও জুট মিল চালু করা হবে: প্রতিমন্ত্রী শরীফুল ইসলাম • ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডেও শুধু দলীয় কাউকে খোঁজা হবে না • পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি • সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোয়ন নিলেন নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি • এবার আ.লীগপন্থী দুই শিক্ষকের দখলে থাকছে বেরোবির বইমেলার দায়িত্ব • পর্যায়ক্রমে বন্ধ থাকা দেশের সব টেক্সটাইল ও জুট মিল চালু করা হবে: প্রতিমন্ত্রী শরীফুল ইসলাম • ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডেও শুধু দলীয় কাউকে খোঁজা হবে না • পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.জাহিদ হোসেন এমপি

সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোয়ন নিলেন নীলফামারী জেলা মহিলা দলের সভাপতি

Nuclear Fusion Closer to Becoming a Reality6

মোঃ নাইম শাহ্

মোঃ নাইম শাহ্ , নীলফামারী সদর , নীলফামারী প্রতিনিধিঃ

আপডেটঃ 12 এপ্রিল, 2026

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নীলফামারী জেলা শাখার সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল|
শনিবার রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন|
দলীয় সূত্র জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নীলফামারী জেলা শাখার সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল নীলফামারী-০২ (সদর) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন| আগামীকাল (রোববার) দলের নির্বাচনে মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়ন পত্র জমা দিবেন|  
তাসমিন ফৌজিয়া ওপেল ১৯৮৯ সালে জাতীয়তাবাদী ছত্রদলের হয়ে রাজনীতিতে সক্রিয় হন| এরপর ছাত্রদলের হয়ে এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানে প্রত্যক্ষ অংশ গ্রহণ করেন| বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নীলফামারী জেলা শাখার সভাপতি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং জেলা জাসাসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন| 
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের প্রথম শ্রেণির সংগীত শিল্পি তাসমিন ফৌজিয়া ওপেল নীলফামারী জেলা শিল্পকলা একাডেমির জ্যেষ্ঠ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন| ছাত্রজীবন থেকেই সংস্কৃতি চর্চায় সম্পৃক্ত থাকায় ১৯৯২ সালে সংঙ্গীতে অর্জন করেন গোল্ড মেডেল| যা তৎকালিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতে থেকে গ্রহণ করেন তিনি| তাসমিন ফৌজিয়া ওপেল নীলফামারী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমের সহধর্মীনি|
প্রতিক্রিয়ায় তাসমিন ফৌজিয়া ওপেল জানান, রাজনৈতিক আনুগত্যসহ দীর্ঘ ৩৭ বছর দলের সঙ্গে সম্পৃক্তত আছি| দলে দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের বিষয়টি বিবেচনায় নিয়ে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হওয়ার আশা রাখেন তিনি| একই সঙ্গে নতুন প্রজন্মকে দলের জন্য যোগ হিসেবে গড়ে তুলতে এবং নারীদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি|
তিনি আরো জানান, দীর্ঘ ১৭বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মাঠে সক্রিয় অংশ গ্রহণ করে নিজ জেলাসহ ঢাকার রাজপথে আন্দোলন করেছি| কখনো ফ্যাসিস্ট সরকারের রক্তচোখুকে ভয়পায়নি।
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image