নীলফামারীতে ভোজ্যতেল উধাওয়ের প্রতিবাদে মানববন্ধন
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) জেলা শহরের চৌরঙ্গী মোড়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, মশিউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আজাহারুল ইসলাম রাজা, ডিমলা উপজেলা ক্যাবের সহ-সভাপতি আনোয়ার এবং কিশোরগঞ্জ উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক কায়দে আজম।
বক্তারা বলেন, একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোজ্যতেলের বাজার অস্থির করছে। এতে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়ছেন। দ্রুত বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক করা এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এসময় ক্যাব নীলফামারীর সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান জাদু, অর্থ সম্পাদক বি এম খাজা নেওয়াজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন