আজঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ -এ ১ শ্রাবণ ১৪৩৩ - ৩০ মুহাররম ১৪৪৮
  • আজ রংপুরের আবহাওয়া
• ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত • বেরোবিতে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত • ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারকে স্মরণে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির দোয়া ও স্মরণসভা • সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ • দিনাজপুরে র‍্যাবের অভিযানে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেপ্তার • ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত • বেরোবিতে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত • ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারকে স্মরণে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির দোয়া ও স্মরণসভা • সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ • দিনাজপুরে র‍্যাবের অভিযানে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারকে স্মরণে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির দোয়া ও স্মরণসভা

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 15 জুলাই, 2026

বাংলাদেশের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক মন্ত্রী, বিশিষ্ট আইনজীবী এবং পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির আজীবন সদস্য ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) পঞ্চগড় জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এ দোয়া ও স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আলহাজ এ. হাসান প্রধান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. জাহিদুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হুসাইন মুহাম্মদ ফজলুল বারী, পারিবারিক আপিল আদালতের জজ মো. নুরুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুব আলী মুয়াদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিনহাজুর রহমানসহ জেলার বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সাবেক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাবেক জিপি অ্যাডভোকেট এম. এ. বারী এবং জেলা আইনজীবী সমিতির সিনিয়র ও নবীন আইনজীবীরা।

সভায় বক্তারা বলেন, ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রথিতযশা আইনজ্ঞ, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একজন সম্মানিত প্রতিনিধি। সততা, প্রজ্ঞা ও দেশপ্রেমের মাধ্যমে তিনি বিচার, আইন ও রাজনীতির অঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন বিজ্ঞ আইনবিদ ও অভিজ্ঞ রাজনীতিবিদ হারিয়েছে। তাঁর কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

স্মরণসভায় মরহুমের বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা উল্লেখ করেন, ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের নয়াবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ও আইন বিষয়ে ডিগ্রি অর্জনের পর লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। ১৯৬০ সালের ২৭ মে আইন পেশায় যোগ দিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন বিশেষজ্ঞ আইনজীবী হিসেবে খ্যাতি অর্জন করেন।

কর্মজীবনে তিনি জাতিসংঘের লিগ্যাল কমিটির সদস্য, ওআইসির লিগ্যাল এক্সপার্ট কমিটির সদস্য এবং কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৪৯তম প্রেসিডেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দায়িত্ব পালন করেন। তিনি চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং গণপূর্ত ও নগর উন্নয়ন, পররাষ্ট্র, ভূমি প্রশাসন ও ভূমি সংস্কার, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ২০০১ সালে জাতীয় সংসদের স্পিকার এবং ২০০২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।

সভায় বক্তারা তাঁর রচিত আন্তর্জাতিক আইন, সংসদীয় কার্যপ্রণালী ও ইতিহাসভিত্তিক বিভিন্ন গ্রন্থের কথাও স্মরণ করেন এবং বলেন, তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও রাষ্ট্রচিন্তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে।

পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image