আজঃ বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ -এ ৩১ বৈশাখ ১৪৩৩ - ২৭ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• কৃষ্ণচূড়ার সৌন্দর্যে মুখর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় • অসহায় মানুষের পাশে সরকার: পঞ্চগড়ে জেলা সমাজকল্যাণ কমিটির উদ্যোগে ৮৮ জনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ • মাটির টানে সুরের আসর : বর্ণাঢ্য আয়োজনে গাইবান্ধায় লোকসঙ্গীত অঙ্গনের প্রতিষ্ঠাবার্ষিকী • তারাগঞ্জে দুই মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য • কাহারোলে মাদক সেবনের দায়ে দুই যুবককের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। • কৃষ্ণচূড়ার সৌন্দর্যে মুখর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় • অসহায় মানুষের পাশে সরকার: পঞ্চগড়ে জেলা সমাজকল্যাণ কমিটির উদ্যোগে ৮৮ জনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ • মাটির টানে সুরের আসর : বর্ণাঢ্য আয়োজনে গাইবান্ধায় লোকসঙ্গীত অঙ্গনের প্রতিষ্ঠাবার্ষিকী • তারাগঞ্জে দুই মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য • কাহারোলে মাদক সেবনের দায়ে দুই যুবককের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অসহায় মানুষের পাশে সরকার: পঞ্চগড়ে জেলা সমাজকল্যাণ কমিটির উদ্যোগে ৮৮ জনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 14 মে, 2026

পঞ্চগড়ে অসহায়, দরিদ্র ও বিভিন্ন প্রয়োজনে আর্থিক সংকটে থাকা মানুষের মাঝে জেলা সমাজকল্যাণ কমিটির উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্মন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা) মো. তাহমিদুর রহমান এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. গোলাম ফারুকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপকারভোগীরা।

অনুষ্ঠানে মোট ৮৮ জন উপকারভোগীর মাঝে ৩ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। চিকিৎসা, শিক্ষা, পরীক্ষার ফরম পূরণসহ বিভিন্ন মানবিক প্রয়োজন বিবেচনায় এ সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্মন উপকারভোগীদের হাতে চেক তুলে দেন।

চেক পেয়ে সদর উপজেলার ঘাগটিয়াপাড়া এলাকার সপিকুল ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছিলাম। এই সহায়তা আমার চিকিৎসার জন্য অনেক উপকারে আসবে। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।

পঞ্চগড় পৌরসভার শিক্ষার্থী তাসনিম ইনা প্রাপ্তি বই কেনার জন্য আর্থিক সহায়তা পেয়ে বলেন, অর্থের অভাবে প্রয়োজনীয় বই কিনতে পারছিলাম না। এই সহায়তা আমার পড়ালেখা চালিয়ে যেতে অনেক সহায়তা করবে। আমি খুবই আনন্দিত।

অন্যদিকে মোলানীপাড়া এলাকার শিক্ষার্থী হাসিবুল ইসলাম বলেন, পরীক্ষার ফরম পূরণের টাকা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। সমাজসেবা কার্যালয়ের এই সহায়তা আমাকে নতুনভাবে আশাবাদী করেছে। এখন আমি নিশ্চিন্তে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্মন বলেন, সমাজসেবা অধিদপ্তর সবসময় সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে কাজ করে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তার মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। আমরা চেষ্টা করছি প্রকৃত উপকারভোগীদের কাছে এই সহায়তা পৌঁছে দিতে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, সরকার সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কল্যাণে নানা ধরনের সামাজিক নিরাপত্তা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অঙ্গীকার। এ ধরনের সহায়তা মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image