আজঃ বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬ -এ ২৬ চৈত্র ১৪৩২ - ২১ শাওয়াল ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• সোনাহাট সেতুর পাশ হতে অবৈধ বালু উত্তোলন ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ • বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় সাংবাদিকদের প্রবেশে প্রক্টরের বাঁধা • ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড না থাকায় জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান • নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত • তারাগঞ্জে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে গরু হাটি ঢালাইয়ের অভিযোগ • সোনাহাট সেতুর পাশ হতে অবৈধ বালু উত্তোলন ঝুঁকিতে নির্মাণাধীন সেতু ও তীর রক্ষা বাঁধ • বেরোবিতে জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় সাংবাদিকদের প্রবেশে প্রক্টরের বাঁধা • ঠাকুরগাঁওয়ে ফুয়েল কার্ড না থাকায় জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান • নীলফামারী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত • তারাগঞ্জে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে গরু হাটি ঢালাইয়ের অভিযোগ

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান সহকারী নিহত

Nuclear Fusion Closer to Becoming a Reality6

ইকবাল বাহার

ইকবাল বাহার , পঞ্চগড় সদর , পঞ্চগড় প্রতিনিধিঃ

আপডেটঃ 5 এপ্রিল, 2026

পঞ্চগড়ে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম(৩৮) নামে এক লাইনম্যান সহকারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) বিকেলে পঞ্চগড় পৌরসভার ধাক্কামারা গোলচত্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন আলম জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার জয়নউদ্দিনের ছেলে। তিনি পঞ্চগড় বিদ্যুৎ বিভাগ নেসকোতে চুক্তিভিত্তিক লাইনম্যান সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পঞ্চগড়ের বিসিক ফিডারে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে নেসকোর লাইনম্যানসহ পাঁচজনের একটি দল ঘটনাস্থলে মেরামতের কাজে যান। এ সময় শাহিন মই দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করছিলেন। অভিযোগ রয়েছে, কাজ শেষ হওয়ার আগেই বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতেই ঝুলে পড়েন। প্রায় ১৫-২০ মিনিট তিনি খুঁটিতে ঝুলন্ত অবস্থায় ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা নেসকোর অবহেলার অভিযোগ তুলে পঞ্চগড় বিদ্যুৎ বিভাগের কার্যালয় ঘেরাও করেন এবং বিচার দাবিতে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের পর পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা জানান, নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি নেসকো কর্তৃপক্ষ নিহতের স্ত্রীকে একটি চাকরি এবং দুই লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি আরও বলেন, “ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image