আজঃ রবিবার, ০৩ মে, ২০২৬ -এ ২০ বৈশাখ ১৪৩৩ - ১৬ জ্বিলক্বদ ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• গাইবান্ধায় ২১২ হেক্টর জমির ধানক্ষেত পানিতে নিমজ্জিত : কৃষকদের উৎকণ্ঠা • নীলফামারী মেডিকেল কলেজে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত • খানসামায় হাইব্রিড ধানে অধিক ফলনের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা • কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি প্রশিক্ষণ কর্মশালা: • বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা • গাইবান্ধায় ২১২ হেক্টর জমির ধানক্ষেত পানিতে নিমজ্জিত : কৃষকদের উৎকণ্ঠা • নীলফামারী মেডিকেল কলেজে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত • খানসামায় হাইব্রিড ধানে অধিক ফলনের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা • কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি প্রশিক্ষণ কর্মশালা: • বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

রংপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ ২৯ ঘণ্টা পর উদ্ধার

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল হক দুখু

এনামুল হক দুখু , তারাগঞ্জ , রংপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 2 মে, 2026

রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট সংলগ্ন যমুনেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের মরদেহ প্রায় ২৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ মে দুপুর ১২টার দিকে মিঠাপুকুর উপজেলার ময়েনপুর কদমতলা এলাকার বাতায়ন মাদ্রাসার ১২ থেকে ১৩ বছর বয়সী ছয়জন ছাত্র নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে পাঁচজন নিরাপদে তীরে উঠতে পারলেও সুপ্ত (১৩) পানিতে ডুবে নিখোঁজ হয়।

ঘটনার পরপরই রংপুর ও বদরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন শনিবার (২ মে) স্থানীয় জেলেরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

উল্লেখ্য, এর আগেও যমুনেশ্বরী নদীর একই এলাকায় পানিতে ডুবে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২২ এপ্রিল একই স্থানে নদীর বালুর গর্তে ডুবে এক  ব্যক্তির মৃত্যু হয়। 
 

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image