আজঃ সোমবার, ১৬ মার্চ, ২০২৬ -এ ২ চৈত্র ১৪৩২ - ২৭ রমজান ১৪৪৭
  • আজ রংপুরের আবহাওয়া
• হঠাৎ বৃষ্টিতে হিলিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত • আলোচিত সেই পকেটমার র‍্যাবের হাতে গ্রেপ্তার • দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরার সাথে শেখপুরা শ্রমিক দলের সাক্ষাৎ • রংপুরে মোতাহার গ্রুপের উদ্যোগে ইউসেপের শিক্ষার্থীদের ঈদ উপহার প্রদান • গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন ডা. মইনুল হাসান সাদিক • হঠাৎ বৃষ্টিতে হিলিতে তলিয়ে গেছে আলুর ক্ষেত • আলোচিত সেই পকেটমার র‍্যাবের হাতে গ্রেপ্তার • দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরার সাথে শেখপুরা শ্রমিক দলের সাক্ষাৎ • রংপুরে মোতাহার গ্রুপের উদ্যোগে ইউসেপের শিক্ষার্থীদের ঈদ উপহার প্রদান • গাইবান্ধা জেলা পরিষদ প্রশাসকের নিয়োগ পেলেন ডা. মইনুল হাসান সাদিক

চিরিরবন্দরে ৯ মাদক ব্যবসায়ী আটক

Nuclear Fusion Closer to Becoming a Reality6

এনামুল মবিন সবুজ

এনামুল মবিন সবুজ , চিরিরবন্দর , দিনাজপুর প্রতিনিধিঃ

আপডেটঃ 11 মার্চ, 2026

দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে ৯ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে চারজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং পাঁচজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মোখলেছুর রহমান (৩৮), আমির আলী (৫১), মোস্তাকুল আলম জিম (২২) ও সোহেল রানা (৩১)-এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা তুজ জোহরা পাঁচজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, ভূষিরবন্দর এলাকার তারিকুল ইসলাম (৩৮), বাবু রহমান (৩৬), সাকিব রানা (২৭), তারিকুল ইসলাম (৩৬) এবং বড় হাশিমপুর এলাকার জারিফ রহমান (২৬)।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী জানান, বুধবার সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নির্মূলে থানার পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

সাম্প্রতিক মন্তব্য

কোন মন্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকের কলাম

সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান
সাইদুর রহমান

মতামত ও কলাম

ড. মাহফুজ পারভেজ
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী
মামুন রশীদ
মো. নজরুল ইসলাম ভূঁইয়া
ডঃ সাদিক আহমেদ বিপুল
image