দিনাজপুরের চিরিরবন্দরে ২ মাদকসেবির ভ্রাম্যমান আদালতে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে।
থানা সূত্রে যায় যায়, গত ১৪ মার্চ শনিবার দিবাগত রাত ১২ টার পর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে এস আই ইব্রাহিমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ জনৈক খাইরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ফতেজংপুর হিন্দু পাড়ার দিলীপ রায়ের ছেলে রিপন রায় চঞ্চল (২৮) ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কঢ়ুয়াহাট এলাকার শাহিনুর ইসলামের ছেলে সজীব হোসেন (২৯ কে আটক করে।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদকসেবিদের স্বীকারোক্তি মোতাবেক ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি)মাহমুদুন-নবী বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুরো থানা এলাকায় যেকোন মুল্যে মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
সাম্প্রতিক মন্তব্য
কোন মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন